ঢাকায় আগ্রহ বাড়ছে বিদেশি এয়ারলাইনসের 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন। অক্টোবরে উদ্বোধন হলেও যাত্রীরা এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন আগামী বছরের শেষের দিকে। 

এরই মধ্যে বাংলাদেশে ফ্লাইট শুরু করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করেছে অন্তত ১২টি বিদেশি এয়ারলাইনস। এই তালিকায় আছে এভিয়েশন জায়ান্ট ব্রিটিশ এয়ার ও এয়ার ফ্রান্সের নাম। 

বেবিচক বলছে, তৃতীয় টার্মিনাল চালু হলে এই এয়ারলাইনসগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে। অন্যদিকে, বিশেষজ্ঞরা বলছেন, দেশি এয়ারলাইনসগুলোও তৃতীয় টার্মিনাল ব্যবহার করে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে। 

অন্য এয়ারলাইনসগুলো হলো আফ্রিকা ভিত্তিক ইথিওপিয়ান এয়ারলাইনস, শ্রীলংকার ফিটস এয়ার, রয়াল জর্ডানিয়ান এয়ারলাইনস, কোরিয়ান এয়ার, সংযুক্ত আরব আমিরাতের উইটস এয়ার, ইন্দোনেশিয়ার গারুদা এয়ার, ইরাকি এয়ারলাইনস, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ), উজবেকিস্তান এয়ারওয়েজ এবং সৌদি আরবের রিয়াদ এয়ার।  

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান ইনডিপেনডেন্ট ডিজিটালকে প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অনেকগুলো এয়ারলাইন্সের কাছ থেকে আমরা প্রস্তাব পেয়েছি। ইথিওপিয়ান এয়ারলাইন্স, মধ্যপ্রাচ্যের নতুন একটি এয়ারলাইন্স, কোরিয়ার দুটিসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট চালাতে চায়। আমাদের তৃতীয় টার্মিনাল অপারেশনাল হচ্ছে। তখন আমরা এই এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনা করার অনুমতি দিতে পারব।’

বর্তমানে চার দেশি এবং ৩০টি বিদেশি এয়ারলাইনস শাহজালাল বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় দেড়শ ফ্লাইট পরিচালনা করছে। দেশি এয়ারলাইনসগুলোর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনস আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালায়। নভো এয়ার ও এয়ার অ্যাসট্রা মূলত আভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা করছে। 

২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয় শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প। তারও আগে ২০১৭ সালের ২৪ অক্টোবর প্রকল্পটির অনুমোদন দেয় একনেক। সে সময় এর নির্মাণব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দ বৃদ্ধি করা হলে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকায়।

প্রকল্পটির নির্মাণব্যয়ের বড় অংশ আসছে জাপানের সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে। সংস্থাটি ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। আর বাকি ৫ হাজার ২৫৮ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।

তৃতীয় টার্মিনালের নকশা করেছেন প্রখ্যাত স্থপতি রোহানি বাহারিন। নকশা অনুযায়ী, টার্মিনালের মূল ভবনের আয়তন হবে ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। জাপানি নির্মাতা প্রতিষ্ঠান সিমুজি আর কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, শাহজালালে বর্তমানে যে দুটি টার্মিনাল রয়েছে, তার যাত্রী ধারণক্ষমতা বছরে প্রায় ৭০ লাখ। তৃতীয় টার্মিনাল তৈরি হলে এ সংখ্যা দাঁড়াবে ২ কোটির কাছাকাছি।

তৃতীয় টার্মিনাল নির্মাণ হলে এর অ্যাপ্রন বা পার্কিং এলাকায় একসঙ্গে রাখা যাবে ৩৭টি উড়োজাহাজ। ভেতরে যুক্ত হবে নতুন ১২টি বোর্ডিং ব্রিজ, ১১টি বডি স্ক্যানার আর ১৬টি লাগেজ বেল্ট। এ ছাড়া থাকবে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থাপনা। এর পার্কিংয়ে একসঙ্গে রাখা যাবে ১ হাজার ২৩০টি গাড়ি।

তৃতীয় টার্মিনালে নির্মাণ করা হবে আমদানি ও রপ্তানির জন্য আলাদা কার্গো কমপ্লেক্স। থাকবে ১১৫টি চেক-ইন কাউন্টার। এই টার্মিনালের সঙ্গে যুক্ত করা থাকবে মেট্রোরেলও। আর বর্তমান দুই টার্মিনালের সঙ্গে সুড়ঙ্গপথে যুক্ত হবে তৃতীয় টার্মিনাল। এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকবে জাপানি একটি প্রতিষ্ঠান। 

টার্মিনালটি পুরোপুরি কার্যক্ষম হলে শাহজালাল বিমানবন্দর ব্যবহারকারীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

দেশের আকাশপথের নিয়ন্ত্রক সংস্থার প্রধান এম মফিদুর রহমান বলেন, ‘এখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ইস্যু আছে। এই ব্যবস্থাপনায় তো তাদের অনুমতি দিতে পারব না। আমরা এতো টাকা দিয়ে নতুন টার্মিনাল করছি, যদি ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করতে না পারি তাহলে তো এটা কোনো কাজে আসবে না। আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে এখানে তাই আয় তো করতে হবে।’

তৃতীয় টার্মিনালে বিদেশি এয়ারলাইনসগুলোর আগ্রহ ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে একই সাথে দেশি এয়ারলাইনসগুলোর সক্ষমতা বাড়াতে পরামর্শও দিচ্ছেন তারা।  

এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে একটি ভাল বাজার আছে। সেটাকে নিশ্চই অনেকেই কাজে লাগাতে চাইবে। আমি মনে করি, অবশ্যই বিদেশি এয়ারলাইন্স যদি কেউ আসতে চায় তাদের অনুমতি দেওয়া উচিত। পাশাপাশি আমাদের দেশি যে এয়ারলাইন্সগুলো আছে যেমন বিমান বা ইউএস বাংলা তাদেরও নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এটি নাহলে বিদেশি এয়ারলাইন্সগুলোর মার্কেট শেয়ার বাড়বে।’ 

দেশের এভিয়েশন বাজারের প্রায় ৮৮ ভাগের নিয়ন্ত্রণ বিদেশি এয়ারলাইনসগুলোর হাতে। দেশি এয়ারলাইনসগুলো নিয়ন্ত্রণ করে মাত্র ২২ ভাগ। বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে বাংলাদেশের এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট বা ফ্লাইট চলাচল চুক্তি আছে। অর্থাৎ, এ দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সরাসরি আকাশপথে যুক্ত হতে পারে। তবে সে সুযোগ কাজে লাগাতে পারছে ব্যার্থ হয়েছে দেশি এয়ারলাইন্সগুলো। বিমান বর্তমানে ১৩টি দেশে ফ্লাইট পরিচালনা করছে আর ইউএস-বাংলা করছে ৯টিতে। 

এটিএম নজরুল ইসলাম বলেন, ‘এমনিতেই তাদের (বিদেশি এয়ারলাইনস) শেয়ারটা বেশি। যদি কোনো দেশের সাথে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট থাকে তাকে তো মানা করা যাবে না। কিন্তু সেই গন্তব্যে যেন আমাদের এয়ারলাইনসও যেতে পারে সেটা ভেবে দেখতে হবে। আমি মনে করি, সার্বিকভাবে থার্ড টার্মিনাল এয়ারলাইন্সগুলোর জন্য ভালো সুযোগ নিয়ে আসবে। তবে এয়ারলাইনসগুলোকে ফ্লাইটের জন্য যে স্লট দেওয়া হবে সেগুলো যাতে ভেবে চিন্তে দেওয়া হয়। কারণ দেখা যায়, স্লট ব্যবস্থাপনা ঠিক না হওয়ায় অনেক সময় রানওয়েতে ফ্লাইট জট তৈরি হয়।’ 

বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর ৬-৭ মাস আগেই শুরু হয়ে যাবে ঋণের কিস্তি দেওয়া। সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান জানিয়েছেন, সেবা চালু করতে আরও এক বছরের মতো সময় লাগবে। আর ঋণ পরিশোধ শুরু হবে...
মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত এ মাসেই নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। বুধবার সচিবালয়ে উড়োজাহাজ ক্রয়সংক্রান্ত একটি...
মাস ঘুরতে না ঘুরতেই ফের জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। এবার প্রতি লিটারে ২৫ টাকা করে বেড়েছে এই জ্বালানির দাম। এতে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারিত হয়েছে ২২৭ টাকা ৮...
যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার সঙ্গে সঙ্গে এ পথে কোনো জ্বালানি তেল পরিবহন করতে দেওয়া হবে না...
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 
ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আজ এই তথ্য দিয়েছে আল জাজিরা।
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণেরপর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর