বুকে ব্যথা কি বিপদের সংকেত? হৃদরোগের ঝুঁকিতে কারা আছেন?

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ এএম

হার্ট অ্যাটাককে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটি একটি মেডিকেল ইমারজেন্সি। এই রোগে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আনতে হবে। সাধারণত হার্টের রক্তনালী যদি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তখন হার্টের মাংসপেশিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে থাকে। 

কাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে?
সাধারণত যেকোনো বয়সেই হার্ট অ্যাটাক হয়ে থাকে। তবে নারীদের তুলনায় পুরুষদের সম্ভাবনা বেশি। এ ছাড়া ধূমপায়ী ব্যক্তি, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যায় আক্রান্ত, তাদের ঝুঁকির মাত্রা বেশি। এছাড়া পারিবারিকভাবে অনেকের হৃদরোগের সমস্যা থাকতে পারে।
 
উপসর্গ
১. বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। আবার অনেকে এ ক্ষেত্রে বুকের মাঝখানেও চাপ অনুভব করেন। 
২. বুকে ব্যথার কারণে বুক ভারী লাগে।  
৩. ব্যথা এতটাই তীব্র থাকে যে রোগীর মনে হয় তিনি মারা যাবেন।
৪. বাঁহাত, ঘাড় ইত্যাদি জায়গায়ও ব্যথা অনুভূত হয়ে থাকে।
৫. অতিরিক্ত ঘাম হতে থাকে।
৬. শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
৭. বমি বমি ভাব অথবা বমি হতে পারে। 
৮. জ্ঞান হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে।

করণীয় 
উপরিউক্ত উপসর্গ দেখা দিলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ইসিজি, রক্তের পরীক্ষা করে হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত হতে হবে।

বুকে ব্যথা কী বিপদ সংকেত? 
বুকে ব্যথা হলেই যে বিপদ সংকেত ব্যাপারটি এমন নয়। তবে অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। অনেকেই গ্যাসের ব্যথার সঙ্গে এটি গুলিয়ে ফেলেন। সেক্ষেত্রে অবশ্যই ইসিজি করে বিষয়টি নিশ্চিত হতে হবে।

বাসায় হঠাৎ হার্ট অ্যাটাক হলে করণীয়
হার্ট অ্যাটাকের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই বিলম্ব না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়াটাই সবচেয়ে প্রথম পদক্ষেপ। তাছাড়া রোগীকে যথাসম্ভব চিৎ করে শুইয়ে রাখতে হবে। রক্ত তরলকারী অথবা রক্তজমাট প্রতিরোধকারী কিছু ওষুধ পাওয়া যায়। তা এ ক্ষেত্রে খাওয়ানো যেতে পারে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রতিরোধ
হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন। আজকাল তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। যার অন্যতম প্রধান কারণ বাজারের ফাস্টফুড, জাঙ্কফুড ও চর্বিযুক্ত খাবার। তাই যথাসম্ভব জীবনযাত্রায় পরিবর্তন আনা প্রয়োজন। এ কারণে–
১. ধূমপান পরিহার করতে হবে।
২. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
৩. নিয়মিত শরীরচর্চা করতে হবে।
৪. ফাস্টফুড ও চর্বিমুক্ত খাবার পরিহার করতে হবে। 
৫. যথাসম্ভব দুশ্চিন্তা ও মানসিক চাপমুক্ত থাকতে হবে।
৬. ৬ মাস অন্তর অন্তর স্বাস্থ্যের পরীক্ষা করাতে হবে।
ওপরের নিয়মগুলো মেনে চললে হৃদরোগের ঝুঁকি থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।

লেখক: প্রভাষক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ

আরও পড়ুন:

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর