প্রচণ্ড গরমে নিজেকে রক্ষা করবেন যেভাবে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:০০ এএম

প্রচণ্ড গরমে শরীর উত্তপ্ত হয়ে দুর্বল, মাথাব্যথা, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণকে হিট স্ট্রোক বলে। এই অসুখ মূলত অত্যধিক গরম পড়ার কারণে হয়ে থাকে। তাই যাঁরা এই গরমে বাইরে বের হতে হবেন তারা সতর্ক হন। আসলে আবহাওয়া ত্তপ্ত হলে শরীর নিজের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না। তখন এই জটিলতা তৈরি হয়।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার সম্মুখীন হচ্ছে। বর্তমানে  বাংলাদেশ অস্বাভাবিকভাবে উষ্ণ আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।  চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। 
দেশের এই প্রেক্ষাপটে প্রচন্ড দাবদাহ থেকে নিজেকে রক্ষা করতে দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত অর্থাৎ সূর্য মাথার উপর থাকা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া খোলা মাঠে বা রাস্তায় থাকা সীমিত  করুন। বাইরে বের হলে  ছাতা, রোদ চশমা ও পর্যাপ্ত পানি সঙ্গে রাখুন।  এ ছাড়া নিচের  খাবার এবং পানীয়গুলি নিয়মিত গ্রহণ করুন।  পাশাপাশি ডাক্তার এর পরামর্শ মেনে ওষুধ গ্রহণ করুন।

ডাবের পানি: এটি ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ, তাই ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করে এবং শরীর থেকে হারিয়ে যাওয়া খনিজ লবণের চাহিদা পূরণ করে। মূত্রনালির প্রদাহ কমাতেও ডাবের পানি বেশ উপকারী।

তরমুজ: উচ্চ পানির উপাদানে হাইড্রেটেড থাকতে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাছাড়া  তরমুজে ভিটামিন এ এবং প্রাকৃতিক চিনি এর পরিমাণ বেশি, যা শরীরে রোগ প্রতিরোধ করে ও শরীরে শক্তি উৎপাদন করে।

শসা: শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে শসা  হতে পারে উপকারী খাদ্য। এটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং শরীরকে ঠান্ডা রাখে। শরীরের ওজন হ্রাস করতেও এর বিশেষ ভূমিকা রয়েছে।

দই: দই এর মধ্যে উপকারী উপাদান প্রোবায়োটিক রয়েছে এবং  দই ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। গরমে ভেজানো চিড়ার সাথে ঘরে পাতা দই , কলা ও অন্যান্য ফলের কুচি হতে পারে মুখরোচক ও পুষ্টিকর নাস্তা।
লেবুর শরবত: গরমে সতেজতা ধরে রাখতে আর প্রাণবন্ত থাকতে লেবুর শরবত এর জুড়ি নেই। এটি শরীরের ভিটামিন সি প্রদান করে এবং হাইড্রেশনে সহায়তা করে।

লেখক: পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

আরও পড়ুন:

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর