লালনের গানের কথা পোস্ট করে কারাগারে স্বর্ণকার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পিএম

লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের কথা ফেসবুকে পোস্ট করায় আটক করা হয়েছে সঞ্জয় রক্ষিত (৪০) নামের এক স্বর্ণকারকে। শরীয়তপুরের ভেদরগঞ্জে গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। পরে আটক সঞ্জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আটক হওয়া সঞ্জয় রক্ষিত উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে। 

জানা যায়, সাজনপুর বাজারের স্বর্ণকার সঞ্জয় রক্ষিত শনিবার রাত ১১টায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের ‘সুন্নত দিলে হয় মুসলমান, নারীলোকের কি হয় বিধান’ লাইনের সঙ্গে কিছু কথা জুড়ে পোস্ট দেন। 

পরে এই পোস্ট ছড়িয়ে পড়লে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ভেদরগঞ্জ থানা-পুলিশকে জানায়। পুলিশ সঞ্জয়কে আটক করে। 

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সঞ্জয়কে আটক করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর