শাকিব খান পেলেন প্রায় ৭০ লাখ টাকার বিলাসী ঘড়ি

আপডেট : ১৪ জুন ২০২৬, ১২:০৩ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জন’-এ চমক হিসেবে এটি দেওয়া হয়।

অনুষ্ঠানটির ধারণকালে উপস্থাপক চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থিতিতে শাকিব খানের হাতে তুলে দেওয়া হয় রোলেক্সের জনপ্রিয় মডেল ‘জিএমটি-মাস্টার টু রুট বিয়ার’ (রেফারেন্স ১২৬৭১৫সিএইচএনআর)। অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার কবজিতে ঘড়িটি পরিয়ে দেন।

উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান বলেন, ‘এটি সাগর ভাইয়ের (ফরিদুর রেজা) পক্ষেই সম্ভব। জীবনে অনেক উপহার পেয়েছি, তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড়। আর ভালোবাসার দিক থেকে এই উপহার আমার কাছে অমূল্য।’

তিনি আরও জানান, কিছুদিন আগে ঘনিষ্ঠ এক পরিচিতজনের সঙ্গে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথা শেয়ার করেছিলেন। সেই কথা কোনোভাবে অনুষ্ঠান সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পরই এই বিশেষ আয়োজন করা হয়।

রোলেক্সের এই মডেলটি ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে তৈরি। ঘড়িটির বডি ও ব্রেসলেট উভয়ই রোলেক্সের নিজস্ব গোল্ড অ্যালয় দিয়ে নির্মিত, যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও টেকসই বৈশিষ্ট্যের জন্য পরিচিত।

‘রুট বিয়ার’ নামে পরিচিত এই মডেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কালো ও চকোলেট ব্রাউন রঙের দ্বি-রঙা সিরামিক বেজেল। পাশাপাশি এতে রয়েছে জিএমটি প্রযুক্তি, যার মাধ্যমে একই সময়ে একাধিক টাইম জোনের সময় দেখা যায়।

মূলত আন্তর্জাতিক ভ্রমণকারী ও বিমানচালকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বিশেষ ফিচার। অতিরিক্ত জিএমটি কাঁটা এবং ঘূর্ণায়মান বেজেলের সাহায্যে বিশ্বের তিনটি ভিন্ন সময় অঞ্চল একসঙ্গে ট্র্যাক করা সম্ভব।

আন্তর্জাতিক বাজারে নতুন অবস্থায় ঘড়িটির অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার বলে জানা গেছে।

শাকিব খান জানিয়েছেন, বিশেষ এই উপহার তিনি তার ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষণ করে রাখবেন।

এর আগে একই অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সোনার কলস উপহার দিয়ে আলোচনায় আসে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবার শাকিব খানকে দেওয়া এই বিলাসবহুল রোলেক্স ঘড়িও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’-এর বিশেষ এই পর্বটি শিগগিরই প্রচারিত হবে।

শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
রাশিয়ার একের পর এক শক্তিশালী হামলা, আর ইউক্রেনের আকাশে চারদিকে সতর্কসংকেত। সাম্প্রতিক সময়ে কিয়েভের আকাশে দেখা যাচ্ছে এক অভূতপূর্ব উদ্বেগের দৃশ্য। রাশিয়ার ছোড়া একের পর এক ব্যালিস্টিক মিসাইল...
কানাডার টরন্টো থেকে ঢাকায় রওনা হয়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুইদিন রোমে আটকা পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। কোনো আবাসন ছাড়া চরম দুর্ভোগ পোহাতে হয় ১৭০ যাত্রীকে। 
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর