ঈদের চতুর্থ সপ্তাহে নতুন দুই ছবি

আপডেট : ০৩ মে ২০২৪, ১২:৪২ পিএম

গত ১১ এপ্রিল ঈদুল ফিতরে সারাদেশে ১১টি সিনেমা মুক্তি পায়। ব্যবসার দিক দিয়ে এগিয়ে এখনও ‘রাজকুমার’। চমক দেখিয়েছে ‘লিপস্টিক’ ও ‘ওমর’। আর প্রশংসা কুড়িয়েছে ‘দেয়ালের দেশ’।

অন্যদিকে, ঈদের চতুর্থ সপ্তাহে এসে মুক্তি পাচ্ছে আরও নতুন দুই সিনেমা। একটি বদরুল আনাম সৌদ পরিচালিত ‌‘শ্যামা কাব্য’। অন্যটি এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’।

ঢাকার সিনেপ্লেক্সসহ দেশের ১২টির মতো হলে দেখা যাবে শ্যামা কাব্য। সিনেমা প্রসঙ্গে নির্মাতা সৌদ বলেন, ‘আমি যে গল্পটা বলতে চেয়েছি সেটা এ রকম একটা গল্প। মাথায় সে সময় সাইকোলজিক্যাল গল্প ঘুরছিল তাই এ সিনেমাটি নির্মাণ করে ফেললাম। এ গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল। এবার বড়পর্দায় দর্শকের দেখার জন্য দেওয়া হলো। হলে এসে সিনেমা দেখেন। মন্দ লাগলে মন্দ বলেন, সেটাও মাথা পেতে মেনে নেব।’

সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৌদ। এছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। শ্যামা কাব্যে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

ঈদুল ফিতরে মুক্তির তালিকায় ছিল ‘ডেডবডি’। তবে শেষ মুহূর্তে পিছিয়ে যান নির্মাতা। অবশেষে আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমাটি। এটি দেশের ৪০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। পরিচালনা ও প্রযোজনা করেছেন ইকবাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, অন্বেষা রায়, মিষ্টি জাহান প্রমুখ।

সিনেমার ট্রেলারে দেখা যায় ঘুমালেই স্বপ্নে পচা-গলা লাশ দেখতে পায় শ্যামল মাওলা। একসময় ওসব লাশের বশে চলে যায় সে। আক্রমণ করতে শুরু করে নারীদের। ভয়ংকর হয়ে ওঠা শ্যামলকে ঠেকাতে এগিয়ে আসে ওমর সানী ও জিয়াউল রোশান।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
সম্প্রতি ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা-উপস্থাপক...
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতে হবে। ৪৫ বছর পর আটক হয়ে সেনাবাহিনীর হেফাজতে তিনি।
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর