হায়দার আকবর খান রনোর মরণোত্তর চক্ষুদান

আপডেট : ১১ মে ২০২৪, ০১:৩৯ পিএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনোর দান করা চোখ দুটি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। মারা যাওয়ার সাড়ে তিন ঘণ্টা পর চোখ দুটি সংগ্রহ করে সংগঠনটি। 

শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে হায়দার আকবর খান রনো মারা যান। এরপর সন্ধানীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি। 

সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘রনো ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সন্ধানীকে ফোন দিই। জানানো হয়, তারা তাদের সমন্বয়কের সাথে কথা বলে জানাচ্ছে। কিন্তু দীর্ঘ সময়েও কোনো সাড়া পাওয়া যায়নি।’

মানবেন্দ্র জানান, রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত একনাগাড়ে চেষ্টা করা হয়েছে। একপর্যায়ে জানানো হলো যে, তারা তাদের কো-অর্ডিনেটরের সাথে যোগাযোগ করতে পারছে না। তাদের অনুরোধ করে কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম চৌধুরীর নম্বর নেওয়া হলো। সরাসরি তাঁকে ফোন করা হলো। নানা নম্বর থেকে উপস্থিত অনেকেই তাঁকে ফোন দিয়েছেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। শেষে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ শাখায় যোগাযোগ করা হয়। ফোনে কাজ না হওয়ায় সেখানে সশরীরে যাওয়া হয়। কিন্তু কাজ হয়নি।

পরে ভোর ৫টার দিকে সংগঠনটি আকবর খান রনোর দান করা চোখ দুটি গ্রহণ করে। আকবর খান রনোর মেয়ে রানা সুলতানা আজ শনিবার ইনডিপেনডেন্ট ডিজিটালকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, আগামী সোমবার দাফন করা হবে এই প্রবীণ রাজনীতিবিদকে। দু-দিন তাঁর মরদেহ রাখা হবে শমরিতা হাসপাতালের মরচুয়ারিতে।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার জানান, সোমবার সকাল ১০টা থেকে ১১টা শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ সিপিবি অফিসে রাখা হবে। এরপর শোভাযাত্রা করে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ১২টা থেকে ১টা পর্যন্ত দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর বেলা ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সোমবার বনানীতে বাবা ও মা’র কবরের পাশে হায়দার আকবর খান রনোকে দাফন করা হবে বলেও জানান জলি তালুকদার। 

রাজনীতিবিদ ও লেখক হায়দার আকবর খান রনো তীব্র শ্বাসতন্ত্রীয় অসুখ (টাইপ-২ রেসপিরেটরি ফেইল্যুর) নিয়ে গত ৬ মে সন্ধ্যায় পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে এর আগে জানান হাসপাতালটির পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। অবস্থার অবনতি হওয়ায় হায়দার আকবর খান রনোকে হাসপাতালটির হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হয়।

হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের এক প্রবাদ পুরুষ। তাঁর জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়। তাঁর মায়ের নাম কানিজ ফাতেমা মোহসিনা ও বাবা হাতেম আলী খান। হায়দার আকবর খান রনোর একমাত্র ভাই বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ প্রয়াত হায়দার আনোয়ার খান জুনো।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর