কান উৎসবে হাজির অন্তঃসত্ত্বা বাংলাদেশি তারকা, কে তিনি?

আপডেট : ১৫ মে ২০২৪, ০৩:৫০ পিএম

চলছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। ছবির প্রিমিয়ার, প্রতিযোগিতা, বাজার আর লালগালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে এবারও জমজমাট কানসৈকত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত। এতে গত কয়েকবারের মতো এবারও হাজির হয়েছেন বাংলাদেশি মেয়ে ও সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তি।

তবে এবার কান উৎসব তাঁর জন্য বিশেষ হয়ে থাকছে। কারণ তিনি এমন একসময়ে এই উৎসবে হাজির হয়েছেন, যখন প্রিয়তি তাঁর শরীরে বহন করছেন আরও একটি প্রাণ। হ্যাঁ, আবারও মা হচ্ছেন এই সুপারমডেল। আর অন্তঃসত্ত্বা অবস্থাতেই এবারের আয়োজনে তিনি অংশ নিয়েছেন।

বিষয়টি নিয়ে প্রিয়তি আজ (১৫ মে) দুপুরে ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছি। সপ্তাহখানেক থাকব। এরমধ্যে বেশ কিছু ইভেন্ট অংশ নিতে হবে। আজকেই লালগালিচায় হাঁটব আমি।’

প্রিয়তি। ছবি: প্রিয়তির সৌজন্যে পাওয়াসুখবর প্রসঙ্গে এই তারকা বললেন, ‘হ্যাঁ, আবার মা হতে চলেছি। আশা করছি, আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে। পেটে সন্তান ধারণ করে ফেস্টিভ্যালে অংশ নেওয়ায় এটি আমার জন্য আরও বিশেষ হয়ে গেছে।’

এর আগে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তির হাতে উঠেছিল টপ মডেলের অ্যাওয়ার্ড। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাঁদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার অ্যাওয়ার্ড উঠে প্রিয়তির হাতে।

এরপরের আয়োজনগুলোতে তিনি হাজির হয়েছেন রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে। এই চলচ্চিত্র উৎসব আয়ারল্যান্ডের একটি সম্মানজনক উৎসব হিসেবে পরিচিত।

উৎসবে প্রিয়তি ও ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়াপোর্টফলিওতে লেখা হয়ে থাকে, মাকসুদা আখতার প্রিয়তি; আয়ারল্যান্ডে বসবাসরত একজন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট। ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হয়ে চমকে দেন তিনি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন।

ঢাকার মেয়ে প্রিয়তি ব্যবসায় ব্যবস্থাপনায় পড়তে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। এরপর কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে। প্রশিক্ষণ নেন বিমান চালনার। বর্তমানে বিমান চালনা আর মডেলিং নিয়েই ব্যস্ত রয়েছেন প্রিয়তি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর