শাকিবের তুফান সেটের অদেখা কিছু ছবি ও গল্প

আপডেট : ১৬ মে ২০২৪, ০৬:৪১ পিএম

তুফানের সেটে শাকিব খান। ছবি: শিহাবরায়হান রাফীর ‘তুফান’ নিয়ে তুলকালাম চারদিক। প্রধান চরিত্র শাকিব খানের লুক ও কস্টিউমের বাইরেও বিভিন্ন কারণে ছবিটি আলাদা আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে সেট ও পুরনো আবহ নিয়ে দেদারসে প্রশংসা মিলছে।

নির্দিষ্ট করে বললে শিল্প নির্দেশনা নিয়েই এই স্তুতি। ফলে অনেকেই বলছেন, এমন আবহের ছবি হয়নি এর আগে! অনেকেই মিল খুঁজেছেন দক্ষিণ ভারতীয় কেজিএফ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এবার ছবির সেটের এমন কিছু ছবি এসেছে ইনডিপেনডেন্ট ডিজিটালের সংগ্রহে, যা দেখলে যে কেউ হবেন মুগ্ধ।

শিহাব নুরুন নবী। ছবিগুলো শিল্পীর সৌজন্যেআর এই মুগ্ধকর কাজটি শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন শিহাব নুরুন নবী। এই শিল্প নির্দেশক এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন। রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ‘নোনা জলের কাব্য’র জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অমিতাভ রেজার  ‘রিকশা গার্ল’, মোস্তফা সারোয়ার ফারুকীর ‘শনিবার বিকাল’, আশফাক নিপুণের ‘মহানগর’, ‘মহানগর ২’ এবং কোক স্টুডিও বাংলার ‘সিজন ২ ও ৩’-এর কিছু গান হয়েছে তাঁর শিল্প নির্দেশনায়।

এবার তিনি যুক্ত হয়েছেন ‘তুফান’র মহাযজ্ঞে। সিনেমাটির কিছু অপ্রকাশিত দৃশ্য ধরে ধরে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল। এরমধ্যে একটি স্থিরচিত্রে দেখ যায়, বড় হলরুম। যেখানে আছে বেসিন, ভাঙা দেয়াল ও হারিকেন।

হলরুম। ছবি: শিহাবছবিটির প্রসঙ্গে শিহাব বললেন, ‘এটার মাধ্যমে আসলে মেটাফোরিক বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হারিকেনটা নব্বই দশকের অনেকের কাছে সুপরিচিত একটা বিষয়। এটা দিয়েই কিন্তু সেই দশকের একটা ব্যাপারের ইঙ্গিত আছে। এটা মূলত নব্বইয়ের দশকের প্রেক্ষাপটের চলচ্চিত্র।’

অন্য একটি ছবিতে দেখা যায়, বাথটাবের ভেতরে বসে আছেন শাকিব খান। তাঁর মুখ অগ্নিমূর্তি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আগুন।

এ ছবি নিয়ে শিহাবের ভাষ্য, ‘এটার মাধ্যমে আমরা আসলে পরিস্থিতি ও শাকিব খানের মনের অবস্থাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার চেষ্টাই থেকেছে ছবির গল্প, আবহ ও অনুভূতিটা একসুতোয় গাঁথা।’

গাড়ি পোড়ানোর দৃশ্য। ছবি: শিহাবঠিক একইভাবে দেখা গেল পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য। যে জিপটাও নব্বইয়ের দশকের। 

রায়হান রাফীর সঙ্গে শিল্প নির্দেশক। ছবি: শিহাবের সৌজন্যেজানা গেল, ছবির দৃশ্যধারণ এপ্রিলে শুরু হলেও এর প্রি-প্রোডাকশনের শুরু গত বছরের নভেম্বরে। আর ৭০০’র বেশি বিজ্ঞাপনে নির্দেশনার কাজ করা শিহাব ১৭ জানুয়ারিতে কলকাতায় গিয়ে যুক্ত হন। এরপর টানা কাজ চলেছে। আর কয়েকদিনের কাজ হলেই ইতি টানা হবে হালের সবচেয়ে আলোচিত এই সিনেমার। 

লোকেশনে চলছে আলোচনা। ছবি: শিহাবের সৌজন্যেশিহাব জানালেন, ‘কেজিএফ’ বা ‘অ্যানিমেল’ থেকে গল্প নেওয়ার গুজব চললেও এটা একেবারে আলদা কাহিনির। পোশাকে মিল থাকলেও এর চরিত্র তুফান বা রকি ভাইয়ের কোনো মিল নেই।

তুফান শাকিব খান। ছবি: শিহাবপ্রসঙ্গত, আগামী কোরবানির ঈদে বড় পর্দায় আসছে তুফান চলচ্চিত্রটি। মনে করা হচ্ছে এতে বাংলাদেশের আলফা আই স্টুডিওস লিমিটেড, চরকি ও কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ থাকায় সিনেমাটির বিপণনে থাকবে বড় ধামাকা। তবে শেষ অবধি রোমান্টিক শাকিব কতটা গ্যাংস্টার তুফান হয়ে উঠতে পারছেন, হতে পারে এবারের ঈদে এটাই বড় প্রশ্ন!

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর