প্লাস্টার হাতে কানের লালগালিচায় ঐশ্বরিয়া

আপডেট : ১৭ মে ২০২৪, ০২:৪৪ পিএম

ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে সিনেমা আসর কান চলচ্চিত্র উৎসব। গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। বরাবরের মতো এবারের আসরেও রূপের দ্যুতি ছড়ালেন পঞ্চাশের গণ্ডি পেরোনো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

সবাইকে প্রায় চমকেও দিয়েছেন তিনি। ভাঙা হাত নিয়েই ছুটেছেন রেড কার্পেটে। এসময় দেখা যায়, তাঁর ডান হাতটায় সাদা প্লাস্টার করা। 

ব্যক্তিগত জীবনে যতই ঝড়-ঝাপটা আসুক, আঘাত লাগুক, কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার কোনও প্রভাবই পড়তে দেননি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ঐশ্বরিয়া রাই ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া তাই তো ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা কালো গাউনে কানের গালিচায় আলো ছড়ালেন ঐশ্বরিয়া। সেই পোশাকের বুক জুড়ে সোনালি ‘জ্যামিতিক’ কারুকাজ। কাঁধ থেকে মাটিছোঁয়া ‘ট্রেন’-টি ছিল ঘিয়ে রঙের। তার পর সোনালি রঙের, ছোট-বড় অজস্র প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। কানে ছিল সোনালি রঙের ‘হুপ’ দুল। বাঁ হাতের মধ্যমায় মানানসই আংটি। ছিমছাম মেকআপ ও ‘হাফটাই’ চুলের সাজে বরাবরের মতোই অন্যদের ভিড়ে আলাদা করে সবার নজর কাড়লেন ঐশ্বর্য। 

ঐশ্বরিয়া রাই ছবি: রয়টার্স কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার সম্পর্কটা অনেক গভীর। ২০ বছরের বেশি সময় ধরে কানে অংশ নিচ্ছেন এই সাবেক বিশ্বসুন্দরী। প্রতি বছরের মতো এবারেও ঐশ্বরিয়ার পোশাকে ছিল আকর্ষণের কেন্দ্রে।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ জুরি পুরস্কার জিতল অস্ট্রিয়ান নির্মাতা সান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’। সিনেমাটির গল্প এগিয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে, যারা কিনা শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে।...
কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন বা স্পেশাল ডিসটিঙ্কশন অ্যাওয়ার্ড (বিশেষ স্বীকৃতি পুরস্কার) জিতেছে নির্মাতা আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘আলী’। বাংলাদেশের জন্য যা এক ঐতিহাসিক...
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’। প্রথমবারের মতো মর্যাদাকর এই চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল পুরস্কারে ভূষিত হলো বাংলাদেশের কোনো সিনেমা। স্বল্পদৈর্ঘ্য বিভাগে চলচ্চিত্রটি...
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। তারাজ্বলা সন্ধ্যা, গল্পে মোড়া সিনেমা আর শিল্পের বৈচিত্র্যে ভরপুর ছিল টানা ১২ দিনব্যাপী এই উৎসব। বাংলাদেশ সময় রোববার (২৪ মে) দিবাগত রাতে অনুষ্ঠিত হলো...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর