চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রেম, অতঃপর বিয়ে

আপডেট : ১৮ মে ২০২৪, ০৪:২২ পিএম

২০২২ সালে মুক্তি পায় চলচ্চিত্র ‘ভাইয়ারে’। এ সিনেমার নায়ক ও পরিচালক রাসেল মিয়া। তিনি এটিকে ‘পাপ মুক্ত’ ছবি বলে ঘোষণা দেন। এছাড়াও ‘অজু নিয়ে দেখা যাবে’ বলায় বেশ সমালোচনার মুখে পড়েন। 

এই নির্মাতা-অভিনেতা বিয়ে করেছেন। যা বেশ সিনেম্যাটিকও! বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গেল ১৯ এপ্রিল। এই নির্বাচনে নায়িকা রত্নার পক্ষে কাজ করেন রাসেল মিয়া। নির্বাচনের দিন ভোট দিতে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী। সেই সময়ই তাদের মধ্যে কথাবার্তা, এরপর প্রেম। অবশেষে সেই প্রেম পূর্ণতা পায় গতকাল (১৭ মে)। এদিন বিয়ে করেছেন তারা। 

বর্ষা ও রাসেল। ছবি: ফেসবুক থেকে নেওয়াবিষয়টি নিশ্চিত করে রাসেল মিয়া বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন বর্ষাকে দেখে প্রেমে পড়ে যাই। এরপর বিষয়টি রত্না আপুকে জানিয়ে বলি, আপু এই মেয়েকে আমি বিয়ে করব। সেদিনই তার ফেসবুক আইডি নেই। তারপর তাকে নক দেই। এক সময় আমরা বিয়ের সিদ্ধান্তে আসি।’

জানা যায়, বিয়ের বিষয়ে সহযোগিতা করেন রত্না। আয়োজনটি করা হয় তার বাসাতেই।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর