রুনা লায়লার পর ব্রিটিশ পার্লামেন্টে আসিফ

আপডেট : ১৯ মে ২০২৪, ০৭:৪০ পিএম

বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা ফিচারিং ‘লিজেন্ডস ফরেভার’ অ্যালবামের সংগীতায়োজন করেছেন ইন্দো-ব্রিটিশ সংগীত পরিচালক রাজা কাশেফ। যেখানে গেয়েছিলেন কিংবদন্তি আশা ভোঁসলেসহ হরিহরন, আদনান সামি, রাহাত ফাতেহ আলী খানরা। সেটা ২০১৯ সালের ঘটনা। এরপর তরুণ শিল্পীদের সঙ্গে আরও কিছু গানে তাঁকে পাওয়া গেছে। সেই অধ্যায় পেরিয়ে আবারও খ্যাতিমান শিল্পীকে নিয়ে কাজ করলেন রাজা কাশেফ। আর সেই শিল্পী হচ্ছেন বাংলা গানের যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবর। তাঁর সঙ্গে রয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়োয়াল। গানটির শিরোনাম ‘চিরদিনের জীবনসঙ্গিনী’।

লিরিক লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা কাশেফ। সম্প্রতি ব্রিটেনের হাউজ অব কমন্সের ১২ নম্বর কমিটি হলে ঝাঁকঝমকভাবে প্রকাশিত হয় গানটি। এর আগে ব্রিটিশ পার্লামেন্টে প্রকাশ পেয়েছিল রুনা লায়লার ওই অ্যালবামটি। তবে সেটির মোড়ক উন্মোচন হয়েছিল উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে।

আসিফ ও অনুরাধা। ছবি: সংগৃহীত

ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিক থেকে প্রকাশিত এ গানের প্রসঙ্গে আসিফের ভাষ্য, ‘যে বয়সে মানুষ গান থেকে সরে যায়, সে বয়সে আমি বলিউডে গান শুরু করেছি। আমার ডেডিকেশন লেভেল আলাদা। আমি যখন কাজ করি, সিরিয়াসলি করি। মিউজিক্যাল জার্নিতে প্রতিটি সফলতা আমার জন্য জরুরি। অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, সেগুলো আমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে।’

গানটির রেকর্ডিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। ক’দিন আগেই ভয়েস দেন আসিফ। তাঁর আগেই এতে কণ্ঠ দিয়ে রেখেছিলেন অনুরাধা পাড়োয়াল।

গান প্রকাশনা অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

জানা যায়, মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে গাজীপুরের বিভিন্ন লোকেশনে। এটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানচিত্রে আসিফের সঙ্গে মডেল হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী সাবা বশির।

এদিকে, চিরদিনের জীবনসঙ্গিনী গানটি নিয়ে আসিফের ছোট্ট মন্তব্য, ‘হলফ করে বলতে পারি, এটি একটি সমৃদ্ধ বাংলা গান।’

এ ছাড়া লন্ডনে অবস্থানকালে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র একটি সাক্ষাৎকারে অংশ নেন আসিফ। জানা গেছে, ‘দ্য নাদিয়া আলী শো’ নামের ওই অনুষ্ঠানটি শিগগিরই প্রচারে আসছে। সঞ্চালক নাদিয়া আলী নিজেও একজন বাংলাদেশী।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর