জেমসের পর বলিউডে আসিফ আকবর

আপডেট : ০৩ মে ২০২৪, ০৩:০১ পিএম

'ভিগি ভিগি', 'আলবিদা' কিংবা 'চাল চালে’—বলিউড গানে দরদভরা জেমসের কণ্ঠ এখনও কানে বাজে। এবার সেই কণ্ঠের তালিকায় যোগ হলেন আরো একজন—আসিফ আকবর।

এই গায়কের দরাজ গলা শোনা যাবে বলিউডের নতুন একটি ছবিতে। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন গায়ক।

তবে বিস্তারিত কিছু এখনই জানাতে চাননি। জানান, ইতোমধ্যে তিনি গানটি গেয়েছেন। আর শিগগিরই শোনা যাবে বিস্তারিত ঘোষণা। 

এআর রহমানের স্টুডিওতে আসিফ। ছবি ফেসবুক থেকে নেওয়াগত কয়েকদিন ধরেই আসিফ মুম্বাইয়ে অবস্থান করছেন। ইতিমধ্যে  অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে হয়েছে তার গানের রেকর্ড। যাকে অন্যরকম সৌভাগ্য বলে মনে করছেন বাংলা গানের এ যুবরাজ। রহমানের ‘কেএম’ স্টুডিওতে গান রেকর্ডের পর কিছু ছবি ফেসবুকে শেয়ারও করেছিলেন তিনি।

জানা গেছে, বলিউডের আলোচিত সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে একটি গানে কণ্ঠ দিচ্ছেন আসিফ। এছাড়া এর আগে কবীর সুমন, কবিতা কৃষ্ণমূর্তি এবং শ্রেয়া ঘোষালের সঙ্গেও গান করেছেন।

জেমস। ছবি উইকি কমনস থেকে নেওয়াপ্রসঙ্গত, জেমস ২০০৫ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রে  প্লেব্যাক করেন। তার গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি ব্যপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টের শীর্ষে ছিল।  ২০০৬ সালে তিনি ‘ও লামহে’ চলচ্চিত্রে ‘চাল চালে গানে কণ্ঠ দেন। ২০০৭ সালে তিনি ‘লাইফ ইন এ মেট্রো’ চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া গান দুইটি হলো ‘রিশতে’ এবং ‘আলবিদা’ (রিপ্রাইস)। 

ইতালির রোমে একটি কনসার্টে পারফর্ম করতে গিয়ে ‘হোটেলকাণ্ডে’ সমালোচনার মুখে পড়েছেন ‘নগর বাউল’খ্যাত জেমস ও তাঁর সফরসঙ্গীরা। তাঁদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখেই বের হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর