রাইসির খোঁজে উড়োজাহাজ পাঠানোর নির্দেশ পুতিনের

আপডেট : ২০ মে ২০২৪, ০৯:১৩ এএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার উদ্ধারে এবার এগিয়ে এসেছে রাশিয়া। দেশটি দুর্ঘটনাস্থলে উড়োজাহাজ ও উদ্ধারকারী দল পাঠাবে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএর বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, পূর্ব আজারবাইজান প্রদেশের যে পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে শিগগিরই বিশেষ উড়োজাহাজ ও ৫০ জন পেশাদার উদ্ধারকারীদের একটি দল পাঠাবে রাশিয়া। এই উদ্ধারকারীরা দুর্গম পাহাড়ে উদ্ধারকাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়া থেকে দুটি বিশেষ উড়োজাহাজ ইরানের দুর্ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন পুতিন। তবে উড়োজাহাজ দুটি ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে উদ্ধার অভিযানে সহায়তা করতে ইতিমধ্যেই বিশেষ ড্রোন পাঠিয়েছে তুরস্ক। তুরস্কের পাঠানো ড্রোনটি পাহাড়ের ধারে একটি জ্বলন্ত জায়গা শনাক্ত করেছে। সন্দেহ করা হচ্ছে, সেটিই দুর্ঘটনাস্থল।

পূর্ব আজারবাইজান অঞ্চলের রেড ক্রিসেন্টের প্রধানকে উদ্ধৃত করে ফার্স নিউজ জানিয়েছে, তুরস্কের ড্রোনের মাধ্যমে শনাক্ত হওয়া জায়গায় উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

রেড ক্রিসেন্টের ওই কর্মকর্তা জানান, তুরস্কের ড্রোনের মাধ্যমে শনাক্ত হওয়া জায়গাটি তাওয়াল নামে একটি এলাকায়। ইরানের প্রেস টিভিও জানিয়েছে, উদ্ধারকারী বাহিনী ওই ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও জানিয়েছে, তুরস্কের ড্রোন গতকাল রাতে একটি ফুটেজ পাঠিয়েছে। সেখানে পাহাড়ের ধারে একটি অন্ধকার দাগ দেখা যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, সেটিই দুর্ঘটনাস্থল।

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না। উদ্ধারে যুক্ত হয়েছে রেড ক্রিসেন্ট ও সামরিক সদস্যরাও। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এলাকাটি কুয়াশাচ্ছন্ন। এ কারণে হেলিকপ্টারের অবস্থান বোঝা যাচ্ছে না।

আইআরএনএ নিউজ বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, রাইসি কী ধরনের হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে আজ শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এএফপি। 
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর