ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হতে যাওয়া কে এই মোহাম্মদ মোখবার?

আপডেট : ২০ মে ২০২৪, ০২:১৮ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে চলেছেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার (৬৮)। দেশটির সংবিধানিক নিয়ম অনুযায়ীই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। তাঁর কাউন্সিলে থাকবেন পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধানসহ তিনজন সদস্য। এই কাউন্সিল প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে একটি নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে।

মোখবার ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। রাইসির মতো মোখবারও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ। ২০২১ সালে রাইসি প্রেসিডেন্ট হলে মোখবার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, রাশিয়ার সামরিক বাহিনীকে সারফেস টু সারফেস মিসাইল এবং আরও ড্রোন সরবরাহ করতে একটি চুক্তির প্রয়োজনে গত অক্টোবরে মস্কোতে গিয়েছিল ইরানি কর্মকর্তাদের একটি দল। সে সময় মোখবারও ওই দলের সঙ্গে ছিলেন। দলটিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের দুই সিনিয়র কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন কর্মকর্তাও ছিলেন।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সম্পর্কিত একটি বিনিয়োগ তহবিল যেটি সিতাদ নামে পরিচিত, তার প্রধান ছিলেন মোখবার। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোখবার সিতাদের প্রেসিডেন্ট হিসেবে টানা ১৪ বছর দায়িত্ব পালন করেছেন। এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কনগ্লোমারেট (একটি করপোরেট প্রতিষ্ঠানের অধীন থাকা বিভিন্ন শিল্পগোষ্ঠী)। মূলত দাতব্যকাজের জন্য এ প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত। সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়।

মোহাম্মদ মোখবারের নজরদারিতে সিতাদ করোনার নিজস্ব টিকা ‘কোভিরান বারেকাত’ তৈরির কাজ এগিয়ে নিয়েছিল। যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এই টিকা নেওয়ার পর অনেকেই জটিল পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন।

২০১৩ সালে সেতাদ এবং ৩৭টি কোম্পানিকে নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

সেতাদের পুরো নাম সেতাদ ইজরায়ে ফরমানে হযরতে এমাম বা ইমামের আদেশ কার্যকর করার প্রধান কার্যালয়। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা খামেনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জারি করা একটি আদেশের অধীনে এটি প্রতিষ্ঠা করা হয়।

এর আগে ২০১০ সালে ‘পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম’ এর সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন। সেই তালিকায় নাম ছিল মোখবারের নাম। তবে দুই বছর পরে সেই তালিকা থেকে তাঁর নামে সরিয়ে দেওয়া হয়।

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় যান। সেখানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইব্রাহিম রাইসি। এর পর থেকে মোখবারকে নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন:

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর