আফসানা মিমির ক্রিকেটার তৈরির গল্প

আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:২৯ পিএম

এবার নির্মাতা হিসেবে ওটিটি ফিল্মে অভিষেক হচ্ছে গুণী অভিনেত্রী আফসানা মিমির। আসছে তার চলচ্চিত্র ‘অব দ্য মার্ক’। যার গল্পটা ক্রিকেট খেলাকে ঘিরে। 

মিমি জানান, একটি মফস্বল এলাকার ছেলের ক্রিকেটার হয়ে ওঠার কাহিনিই তিনি তুলে ধরেছেন।

এদিকে, সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে দীপু নামে একটি ছেলের ক্রিকেটার হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে। যে ছেলেটা পৃথিবীর বুকে দেশের পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার এত দূর আসার পথটা যে মসৃণ ছিল না তা দেখানো হয়েছে এতে। বাবার অমত, মায়ের সমর্থন, কিছু মানুষের অনুপ্রেরণায় এগিয়ে চলে সে। পথে আসে নানা বাধা। তবু থেকে যায় না দীপু। 

‘অব দ্য মার্ক’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন আরহাম, মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমী, আরিবা, শমো, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম, আবু তাহের, ওয়াহিদ মুরাদ ও সৌম্য জ্যোতি।

ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত ‘অব দ্য মার্ক’ মুক্তি পাবে আগামী ৩০ মে আইস্ক্রিনে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর