বৃষ্টি অব্যাহত, সিলেটে নদীর পানি আরও বাড়বে

আপডেট : ৩১ মে ২০২৪, ০৯:২৭ এএম

বৃষ্টি অব্যাহত থাকায় শনিবার পর্যন্ত সিলেটের কয়েকটি নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এর পর থেকে পানি কমে অবস্থার উন্নতি হওয়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। তাই এটিকে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা হিসেবেই দেখছে তারা।

বিপৎসীমার ওপর দিয়ে বইছে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি। গত বুধবার থেকে প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুরসহ নিচু এলাকা। 

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জাফলংয়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৫৫ মিলিমিটার। একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড করা হয় ৬৩৪ মিলিমিটার বৃষ্টি। 

ভারী বৃষ্টিতে বাড়িঘর-রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। কয়েকটি সড়ক ডুবে যাওয়ায় বন্ধ যান চলাচল। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকে। 

বৃষ্টি না থামায়, শনিবার পর্যন্ত সুরমা, কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। সংস্থাটির উপবিভাগীয় প্রকৌশলী সজল কুমার রায় বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় বিভিন্ন আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে আমরা অনুমান করছি যে পরবর্তী ২৪ ঘণ্টায় পানি হয়ত আরও বৃদ্ধি পেতে পারে। এবং বন্যার যে পরিস্থিতি এটার অবনতি হতে পারে।’ 

বৃহস্পতিবার সুরমা নদীর পানি কানাইঘাট স্টেশনে ১৯৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬৬ ও সারি নদীর পানি সারিঘাট স্টেশনে ২০২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যায়। তবে, শনিবারের পর পরিস্থিতির উন্নতি হবে। 

সজল কুমার রায় বলেন, ‘এই বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে তাতে পানি বৃদ্ধি পেলে হয়ত স্বল্পমেয়াদি বন্যায় আমরা পড়তে যাচ্ছি। আশা করছি, সামনে বৃষ্টিপাত কমে যাওয়ায় এ পরিস্থিতি অবনতির দিকে না গিয়ে উন্নতির দিকে যাবে।’ 

ব্রহ্মপুত্র-যমুনাসহ উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানিও বাড়বে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। 

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর