হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে ১ মিনিটের ভয়েস মেসেজ 

আপডেট : ৩১ মে ২০২৪, ০৪:১২ পিএম

ব্যবহারকারীদের জন্য আরেক নতুন সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। স্ট্যাটাসে অডিও বার্তা দেওয়ার ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন। আগে স্ট্যাটাসে ভয়েস মেসেজের সময়সীমা ছিল ৩০ সেকেন্ড। নতুন ফিচারের সুবাদে স্ট্যাটাসে ১ মিনিটের ভয়েস মেসেজ দিতে পারবেন ব্যবহারকারীরা। 

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাক সাইট ডব্লিউএবিটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ডব্লিউএবিটাইনফো এ বিষয়ক একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। 

প্রতিবেদনে বলা হয়, স্ট্যাটাসে মাইক্রোফোন বাটনে ক্লিক করে ভয়েস রেকর্ড করা যাবে। এরপর সেখানেই অপশন মিলবে অডিওটি স্ট্যাটাসে পোস্ট করার। যার দৈর্ঘ্য সীমা হবে ১ মিনিট পর্যন্ত।

এক মিনিট পর্যন্ত দীর্ঘ ভয়েস নোট বা অডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে মত সংশ্লিষ্টদের। শিগগিরই সবার জন্য এই আপডেটটি চালু হবে।

নতুন ভয়েস স্ট্যাটাস সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে ধারাবাহিকভাবে অ্যাপটির আপডেট রিলিজ করা হবে। আপাতত বিটা আপডেটে এই সুবিধাটি পাওয়া যাচ্ছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর