তাহসানের অভিষেক, সঙ্গী মিথিলা!

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৪:০৭ পিএম

প্রথমবারের মতো ওটিটিতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। আর এতে তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা! 

সম্প্রতি চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্যরকম ছবি। যেখানে দেখা যায় একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তাঁর চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ‌‘কে আসছে চরকিতে?’ আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা রকম গুঞ্জন। 

অবশেষে আজ (৩ মে) চরকি নিশ্চিত করে যে পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনেতা হিসেবে তাঁকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তাঁর অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘বাজি’ নামে এ ওয়েব সিরিজ পরিচালনা করেছেন আরিফুর রহমান।  

আরেকটি দৃশ্যে মিথিলা। ছবি: চরকি

সিরিজটিতে তাহসানকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি-না, তা নিশ্চিত করা যায়নি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই এগিয়েছে এর গল্প। 

চরকি জানিয়েছে, শিগগিরই প্রচারে আসছে সাসপেন্স ড্রামা ঘরানার এই অরিজিনাল সিরিজ। 

এতে তাহসান-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে অনুষ্ঠানে প্রধান...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
লোডিং...

এলাকার খবর