প্রেমিকার বাবা আপনাকে একেবারেই পছন্দ করে না, কী করবেন?

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৩:০৩ পিএম

আপনাকে একেবারেই পছন্দ করে না প্রেমিকার বাবা। দেখা হলে অপমান করতেও ছাড়েন না। তাই তাকে দেখলে কথা বলার বদলে উল্টো পথে হাঁটেন আপনি। অনেক বড় ভুল করছেন আপনি। এতে সম্পর্কের তিক্ততা আরও বাড়তে পারে। এক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে, যত দ্রুত সম্ভব তাঁর মনে জায়গা তৈরি করা। এটা কঠিন কোনো কাজ নয়, কাজে লাগাতে পারেন এই কৌশলগুলো।

দেখা হলে কথা বলুন: প্রেমিকার বাবার সঙ্গে দেখা হলে, না পালিয়ে কথা বলুন। মনে রাখবেন, যতদিন না ঠিকমতো কথা বলছেন, ততদিন সমস্যা থেকে রেহাই পাবেন না। তাই সময় নষ্ট না করে আজ থেকেই প্রেমিকার বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। পারলে তাঁর কাছে গিয়ে নিজের বিষয়ে সব খোলসা করুন। যদি তিনি কিছু বলেন, সেটিও মাথায় রাখার চেষ্টা করতে হবে। দেখবেন এই কাজটি করলে পরবর্তীতে পারিবারিক বন্ধন তৈরি আপনার জন্য সহজ হয়ে যাবে।

ভালো-মন্দের খবর নিন: মেয়েরা সাধারণত বাবার পছন্দ-অপছন্দের খবর রাখেন। তাই প্রেমিকার থেকে নিয়মিত তাঁর বাবার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে। তাঁর পছন্দ এবং অপছন্দের বিষয়গুলিকে জেনে রাখা খুব জরুরি। প্রয়োজনে ঠিক কাজে দেবে। যেমন ধরুন, এরপর যখনই তাঁর সঙ্গে দেখা হবে, তখন চেষ্টা করুন পছন্দের জিনিসগুলি নিয়ে কথা বলতে। দেখবেন ফল আপনি হাতেনাতে পাবেন।

অপছন্দের কারণ জানুন: প্রেমিকার বাবা যদি আপনাকে পছন্দ না করে, তবে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। বিষয়টা আপনাকে দ্রুত খুঁজে বের করতে হবে। তারপর নিজেকে পছন্দের পাত্রে পরিবর্তন করতে কাজে লেগে পড়ুন। আশা করা যায়, এই কাজটা করলেই পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে। দেখবেন, প্রেমিকার বাবা আপনাকে এক সময় ঠিকই মেনে নেবেন। তাই ঝটপট কাজে লেগে পড়তে পারেন।

সময় দিলেই মিটে যাবে সমস্যা: সময় দিলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। শত প্রচেষ্টার পরও যদি প্রেমিকার বাবা আপনাকে মানতে না চান, তাতে মন খারাপ করে লাভ নেই। কিছুটা সময় অপেক্ষা করুন। তাঁকে তাঁর মতো ছেড়ে দিন। আর আপনারা সমাধানের পথ খুঁজতে থাকুন। নিজেদের যোগ্যতার প্রমাণ তাঁর সামনে তুলে ধরুন। দেখবেন একসময় ঠিকই মেনে নিয়েছে।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর