‘ডন’ রূপে আসছেন আসিফ

আপডেট : ১০ জুন ২০২৪, ১১:৪০ এএম

ডন রূপে মিউজিক্যাল ফিল্মে আসিফ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সংগীতশিল্পী আসিফ আকবরকে নিয়ে ‘আগুন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৈকত নাসির। ২০১৭ সালে প্রকাশিত সেই গানচিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল। এবার এই জুটি নিয়ে আসছেন আবারও একটি মিউজিক ভিডিও। এর শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। যাতে বলা হয়েছে একটি গল্প। নির্মাতা ও গায়কের ভাষ্যমতে, এটি একটি মিউজিক্যাল ফিল্ম। ঈদের দিন (১৭ জুন) বিকেলে আসিফের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।

মিউজিক ভিডিওটির গল্পভাবনা আসিফ আকবরের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটা গান ও মিউজিক্যাল ফিল্মের ভাবনা ছিল অনেক আগে থেকে। অনেক দিন সময় নিয়ে পরিকল্পনা সাজিয়েছি। গানের মধ্যে মূল চরিত্রটি করেছি আমি। যথারীতি সিনেমার মতো অভিনয় করতে হয়েছে এখানে। এটি আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। দর্শক আমাকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। গানটি আমাদের সংগীতাঙ্গনে নতুন একটি ট্রেন্ড সৃষ্টি করবে।’

মিউজিক্যাল ফিল্মটির গল্প প্রসঙ্গে এই গায়ক জানান, একজন গায়ক গান গায়, আনন্দের জীবন তার। একসময় তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। অথচ সে নিজেও সেই নোংরা সমাজের একটা অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে। একসময় সে নিজের হাতে আইন তুলে নেয়, হয়ে ওঠে ডন। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা, নারী পাচারসহ মানব পাচারের মতো অন্যায়ের প্রতিবাদ হিসেবে তৈরি হয়েছে দ্য লাস্ট ডন।

আসিফ ও সৈকত নাসির। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সৈকত নাসির বললেন, ‘এই কাজটার শুটিং পরিকল্পনা আর প্রস্তুতি মিলিয়ে প্রায় ছয় মাস লেগেছে। আসিফ ভাইয়ের পরামর্শ অনুযায়ীই সাজানো হয়েছে। তিনি অনেক দিন ধরে এমন প্রতিবাদী গল্পের গান নিয়ে ফিল্ম করার কথা ভাবছিলেন। তিনটি অ্যাকশন দৃশ্য রয়েছে। প্রতিটি দৃশ্য আসিফ ভাই নিজে করেছেন। সত্যি বলতে কী, কাজের প্রতি তাঁর ডেডিকেশন আমাকে আগেও মুগ্ধ করেছে, এবারও। আমরা আশা করছি, এই ঈদের আলোচিত একটি কাজ হতে যাচ্ছে এটি।’

এই মিউজিক্যাল ফিল্মে আসিফ আকবরের সঙ্গে অভিনয় করেছেন জেবা জান্নাত। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর