রামিসা ধর্ষণ-হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আজ

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৭:৪৪ এএম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 

গতকাল বুধবার আদালতে ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। আর নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনে আলাদা বক্তব্য দেন দুই আসামি। 

পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বুধবার সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে।

এসময়, তাদের বিরুদ্ধে অভিযোগ এবং ১৬ সাক্ষীর বক্তব্য পড়ে শোনান বিচারক। এসময় আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সোহেল রানা নিশ্চুপ দাড়িয়ে থাকলেও অঝোরে কাঁদতে থাকেন স্বপ্না।

প্রথমে সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করেন এবং সহযোগী হিসেবে ডলার নামে একজনের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।

আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে এই হত্যা মামলায় বৃহস্পতিবার দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছেন আদালত।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের...
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানাসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার। এ উপলক্ষে সোহেল ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর