মুক্ত জীবন ভালো লাগত না জল্লাদ শাহজাহানের: ফারুক আহমেদ

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৭:৪৪ পিএম

ফারুক আহমেদ ও জল্লাদ শাহজাহান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সদ্য প্রয়াত জল্লাদ শাহজাহান ভূঁইয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। তাঁর সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে করলেন স্মৃতিচারণ। 

সবশেষ বই মেলায় প্রকাশিত হয়েছিল জল্লাদ শাহজাহানের আত্মজীবনীমূলক বই ‌‘কেমন ছিলো জল্লাদ জীবন’। একই প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছিল ফারুক আহমেদের বই ‌‌‌‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’। এই সূত্রে বই মেলাতেই পরিচয় হয়েছিল দুজনের।   

সামাজিক মাধ্যমে জল্লাদের সঙ্গে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘‘জল্লাদ শাহজাহান ভূঁইয়া। এ বছর বই মেলায় কিংবদন্তী পাবলিকেশনস থেকে তার লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম ‌‘কেমন ছিলো জল্লাদ জীবন’। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখাও একটি বই ছিল। বই মেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাজাহানের সাথে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়। তার দীর্ঘ জেল জীবন, জল্লাদ হওয়ার গল্প, ফাঁসি দেওয়ার সময় তার মনের অবস্থা, ফাঁসির সময় আসামির ক্রিয়া—এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি। সে খোলামেলা ভাবে আমার কথার উত্তর দিয়েছে।’’

সবশেষ বইমেলার প্রকাশিত হয় জল্লাদ শাহজাহানের এ বই। ছবি: ফেসবুক/ফারুক আহমেদ

আলাপচারিতার স্মৃতি হাতড়ে ফারুক আহমেদ লেখেন, ‘একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, মুক্ত জীবন কেমন লাগছে? সে মাথা নিচু করে বলল, ভালো না। আমার কেউ নাই। কিচ্ছু নাই। ভালো লাগে না। আমি বোকার মত তার দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন! জীবনের ৪০ বছরেরও বেশি সময় জেলের চার দেয়ালের ভিতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলে ভালো লাগে না! আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কী করলে আপনার ভালো লাগবে? সে সাথে সাথে উত্তর দিল, মরে গেলে। জল্লাদ শাজাহান আজ দুপুরে মরে গেছে। তার চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাজাহান।’

প্রসঙ্গত, আজ ২৪ জুন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। দীর্ঘ দিন জেল জীবন কাটিয়েছেন তিনি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করেছেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর