এই বর্ষায় ঘরের যত্ন নেবেন যেভাবে

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১০:০৬ এএম

বর্ষা মৌসুমের প্রথমে বৃষ্টির দেখা পাওয়া না গেলেও আষাঢ়ের মাঝামাঝি সময়ে এসে এ বছর সারাদেশেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জুলাই মাসের ৩-৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে ভারী থেকে অতিভারী বৃষ্টি।  

তবে খুব বেশি বৃষ্টিপাত আমাদের ঘরের জন্য ক্ষতিকর। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই ঘরের যত্ন না নিলে স্যাঁতসেঁতে আর গুমোট ভাবের পাশাপাশি দেখা দিতে পারে নানান সমস্যা।

স্যাঁতসেঁতে গন্ধ দূর করতে
টানা বৃষ্টির কারণে আমাদের বাসাবাড়িতে স্যাঁতসেঁতে গন্ধ হয়ে যায়। এই গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন এসেনশিয়াল অয়েল। অয়েলের মুখটি খুলে রেখে দিতে পারেন এয়ারকন্ডিশনের পাশেই। আজকাল হিউমিডিফায়ারের ব্যবহার বেড়েছে। ঘরের আর্দ্রতা ঠিক রাখতে হিউমিডিফায়ারও খুব ভালো কাজ করে।   

কাঠের ফার্নিচারের যত্ন
আসবাবপত্রতে দাগ অথবা ফাঙ্গাস পড়া বর্ষাকালের সহজাত একটা প্রবণতা। এছাড়াও অনেক সময় কাঠ ফুলে যায়। ফার্নিচারকে বর্ষায় নতুন বার্নিশ দিতে পারেন যেন সেগুলো সুরক্ষিত থাকে।    

ঘরের দেয়াল
ঘরের দেয়াল, সিলিং বা ছাদে কোনো ফুটো আছে কিনা পরীক্ষা করুন। যদি ফাটল বা ফুটো থেকে থাকে, তবে দ্রুত তা মেরামতের ব্যবস্থা নিন। নইলে বাড়ির অন্যান্য অংশের দেয়াল এবং ঘরে এর প্রভাব পড়তে পারে।

পোকার উপদ্রব
বৃষ্টির জমে থাকা পানির কারণে বাসাবাড়িতে হতে পারে পোকামাকড়ের উপদ্রব। সেসব প্রতিহত করতে প্রতিনিয়ত আপনার বাসাবাড়ি পরিষ্কার করুন। বৃষ্টির জমা পানি যেন ঠিকভাবে বেরিয়ে যেতে পারে, সেদিকে শুরু থেকেই খেয়াল রাখুন।

বৈদ্যুতিক সামগ্রী
বৃষ্টি, ঝড় বা বজ্রপাতের কারণে আপনার বৈদ্যুতিক সামগ্রীর ক্ষতি হতে পারে। এসময় বৈদ্যুতিক সামগ্রীর জ্যাক অথবা প্লাগ খুলে রাখতে পারেন। এছাড়া বজ্রপাতে বিদ্যুতের লাইন ফেটে নষ্ট হয়ে যেতে পারে। এতে শর্ট সার্কিটের আশংকা তৈরী হয়। ফাটা বা ড্যামেজড লাইন তাই দ্রুত পাল্টে ফেলবেন।

বাতাস চলাচলের ব্যবস্থা   
বর্ষায় ঘরে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা রাখুন। বাড়ির দরজা, জানালা অল্প সময়ের জন্য হলেও খোলা রাখুন। এতে আর্দ্রতার সঠিক মাত্রা বজায় থাকবে।  

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর