আপনার শিশু কি প্রায়ই ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলে?

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম

অনেক বাচ্চাকে ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলতে দেখা যায়। একে Nocturnal enuresis (NE), যাকে অনানুষ্ঠানিকভাবে বিছানা ভেজানোও বলা হয়। সাধারণত যে বয়সে মূত্রাশয় নিয়ন্ত্রণ শুরু হয়, তার পরে ঘুমানোর সময় অনিচ্ছাকৃত প্রস্রাব হতে পারে। ৫ বছর বয়সের পর বাচ্চা রাতে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করলে আমরা তাকে নকচার এনুউরেসিস বলি।

কারণ

বেশির ভাগ ক্ষেত্রেই বাচ্চাদের মস্তিষ্কের প্রস্রাব নিয়ন্ত্রণকারী সেন্টার বিলম্বে পরিণত হওয়াই এক্ষেত্রে দায়ী। ১০-১৫% ক্ষেত্রে প্রস্রাবে প্রদাহ অথবা প্রস্রাবের নালির জন্মগত ত্রুটি এতে প্রভাব ফেলতে পারে।

কাদের হয়

১. মেয়ে বাচ্চা (৪০ শতাংশ) থেকে ছেলে বাচ্চাদের (৬০ শতাংশ) মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।

২. যাদের পারিবারিক ইতিহাস আছে তাদের হতে পারে।

৩. যে-সব বাচ্চা ADHD (অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিজঅর্ডার) এর সমস্যায় ভুগছে, তাদের হতে পারে।

৪. যেসব বাচ্চা রাতে ঘুমানোর সময় নাক ডাকে,এডিনয়েডের সমস্যা আছে, তারা অনিচ্ছাকৃত ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করে দিতে পারে।

৫. এমনকি যেসব বাচ্চা স্নায়ুগত সমস্যায় ভুগছে যেমন প্রস্রাব ধরে রাখতে পারে না, ঘন ঘন ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করে, তাদের এই সমস্যা হতে পারে।

প্রতিকার

এই রোগ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বড় হলে এই রোগ এমনিতেই সেরে যায়। তারপরও কিছু নিয়ম মেনে চললে এই রোগ থেকে আগেভাগেই পরিত্রাণ পাওয়া সম্ভব।

১. বাচ্চাকে সন্ধ্যার পর বেশি পানি খাওয়ানো যাবে না। সারা দিনের ৬০ শতাংশ পানি দিনের বেলা, ২০ শতাংশ পানি সন্ধ্যার পর খাওয়াতে হবে। রাতে ঘুমানোর ১ ঘণ্টা আগে কোন পানি খাওয়ানো যাবে না।

২. দিনের বেলায় বেশি পানি খেয়ে প্রস্রাব ধরে রেখেও মূত্রথলির ক্যাপাসিটি বাড়ানো যায়।

৩. বিকেল ৪টার পর চা, কফি শরবত খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।

৪. রাতে ঘুমানোর আগে প্রস্রাব করিয়ে ঘুমাতে পাঠাতে হবে।

৫. প্রয়োজনে রাতে ঘুম থেকে জাগিয়ে প্রস্রাব করাতে হবে।

৬. প্রস্রাবে প্রদাহ, কৃমি প্রদাহ, কোষ্ঠকাঠিন্য থাকলে তার যথাযথ চিকিৎসা করাতে হবে।

৭. কিছু কিছু ক্ষেত্রে প্যান্টে মাস্টার অ্যালার্ম সেন্সর ব্যবহার করেও ভালো ফল পাওয়ায় যায়।

৮. সর্বোপরি বাচ্চার ওপর রাগ না করে, ভয় না দেখিয়ে, বরং বিছানায় প্রস্রাব না করলে পুরস্কৃত করতে হবে।

৯. এসব কোন কিছুই যদি কাজে না আসে সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

লেখক: সহকারী রেজিস্ট্রার, পেডিয়াট্রিক নেফ্রোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর