কালো পোশাকে ঝলমলে তৃপ্তি

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০২:৪৫ পিএম

‘বুলবুল’, ‘কলা’র মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন। তবে রণবীর কাপুরের বিপরীতে 'অ্যানিম্যাল' ছবিতে জোয়া চরিত্রে অভিনয় বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির জীবনের টার্নিং পয়েন্ট।

একের পর এক ছবিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন এখন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরির আসন্ন ছবি 'ব্যাড নিউজ'-এর ট্রেলার।

 ভারসাচির কালো মিনি ড্রেসে ট্রেলার লঞ্চ করতে আসেন তৃপ্তি। ছবি-সংগৃহীতট্রেলার মুক্তির অনুষ্ঠানে ভারতের ‘জাতীয় ক্রাশ’ তকমা পাওয়া তৃপ্তি পরে এসেছিলেন ভারসাচির কালোরঙা একটি মিনি ড্রেস। স্প্যাগেটি স্ট্র্যাপ, ডিপ নেকলাইন আর বডিকন ফিটের কালো চকচকে ড্রেসে তৃপ্তিকে দেখে রীতিমত মুগ্ধ ভক্তরা।

সম্পূর্ণ স্পটলাইট নিজের ওপর রাখতেই যেন বাড়াবাড়ি ছিল না নায়িকার সাজসজ্জায়! কানে একজোড়া গোল্ডেন স্টেটমেন্ট ইয়ার-রিং আর স্ট্র্যাপি (ফিতাযুক্ত) হাই হিলে সাজ সম্পূর্ণ ছিল তৃপ্তির। ন্যুড আইশ্যাডো, পাঁপড়িতে ঘন মাশকারা আর উজ্জ্বল হাইলাইটার বেছে নেন গ্ল্যাম লুকের জন্য; ঢেউ খেলানো চুল একপাশে সিঁথি কেটে ছড়িয়ে রেখেছিলেন।

জানা গেছে, তৃপ্তি দিমরির এই কালো পোশাকের মূল্য ভারতীয় মুদ্রায় ৪ লাখ ২১ হাজার ৬০০ রূপি।

বরাবরই কালো পোশাকে ভক্তদের মুগ্ধ করেন তৃপ্তি। ছবি-ইন্সতাগ্রাম থেকেএর আগেও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তৃপ্তি পরেছিলেন কালো রঙের গাউন। রূপালী জরির কাজ করা সে স্লিট গাউনের তৃপ্তিকে প্রশংসায় ভাসিয়েছিলেন সবাই।

এছাড়া গত মাসের মাঝামাঝি গ্রীষ্মের ছুটি কাটাতে তৃপ্তি গিয়েছিলেন ইতালি এবং আলবেনিয়াতে। আলবেনিয়ায় নিজের অবকাশকালীন বেশ কয়েকটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন তৃপ্তি যেখানে তাকে স্টাইলিশ কালো বিকিনিতে প্রকৃতি উপভোগ করতে দেখা যায়।

তাছাড়া চলতি বছরের মার্চে ল্যাকমে ফ্যাশন উইকে শান্তনু ও নিখিল মেহরার ডিজাইন করা পোশাকে র‍্যাম্প মাতান তৃপ্তি। তৃপ্তিকে সেদিন দেখা যায়, কালো রঙের লেস-করসেটেড স্ট্র্যাপলেস টপ এবং লং ফিগার-হাগিং সিক্যুয়েন্সের স্কার্টে; আরও ছিল কালো রঙের লেস গ্লোভস ৷

কালো রঙের স্লিট গাউনে মোহনীয় তৃপ্তি। ছবি: সংগৃহীতআসলে কালো রঙের পোশাককে বলিউডের এই অভিনেত্রীর অন্যতম স্টাইল স্টেটমেন্ট বললেও ভুল হবে না। ক্যারিয়ারের শুরুতে তৃপ্তি কিছু ফটোশুট করেছিলেন। বলাবাহুল্য, সেখানেও তৃপ্তিকে জমকালো কাজের ঐতিহ্যবাহী পোশাকে দেখতে পাওয়া যায়।

২০২৪ তৃপ্তি দিমরির জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর, কারণ তাকে দেখা যাবে ব্যাড নিউজ, ভুল ভুলাইয়া ৩ এবং ধড়ক ৩ এর মতো ছবিগুলোতে।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর