১৪ বছর পর যুক্তরাজ্যের গদিতে ফিরল লেবার পার্টি  

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৩:১৭ পিএম

যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি বড় জয় পাচ্ছে এটা আগে থেকেই ধারণা ছিল। ভোট গণনার পর এ ধারণাই সত্য হলো। ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতায় আসল লেবার পার্টি। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার।

ফল গণনা শেষে ৬৫০ আসনের হাউস অব কমেন্সে ৩২৬টিরও বেশি সিট পেয়ে জয় নিশ্চিত করেছে লেবার পার্টি।  

কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক পরাজয় স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ঋষি এরই মধ্যে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন। 

এদিকে হোলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের আসন থেকে জয় পাওয়ার পর লেবার নেতা স্টারমার বলেন, ‘এখান থেকেই পরিবর্তনের শুরু।’

ফল ঘোষণার পর এখন লেবার পার্টিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেক্ষেত্রে শুক্রবারই রাজার কাছে পদত্যাগ জমা দিতে পারেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

আগামী ৯ জুলাই পার্লামেন্টে শপথ নেবেন নবনির্বাচিত আইনপ্রণেতারা। এরপর নির্বাচিত হবেন নতুন স্পিকার। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পার্লামেন্টের অধিবেশন।

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জার্মানিতে চলতি বছরে এখন পর্যন্ত তীব্র গরমে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট।...
নজিরবিহীন তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। গত এক সপ্তাহে ইউরোপের অন্তত ১০টি দেশের জাতীয় তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ইউরোপজুড়ে দাবদাহের মাঝে জার্মানিতে ইতিহাসের সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্মান আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর সারব্রুকেনে এই তাপমাত্রা রেকর্ড হয়।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে জ্বালানি আমদানি ব্যয় ও বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
লোডিং...

এলাকার খবর