একমাত্র ‘ঈশ্বর’ পারবেন আমাকে নির্বাচন থেকে সরাতে: বাইডেন

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৯:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একমাত্র ‘সর্বশক্তিমান ঈশ্বর’ পারবেন তাঁকে নির্বাচন থেকে সরাতে। গত ২৭ জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে এক সাক্ষাৎকারে বাইডেন জানান, এসব চাপ তিনি গুরুত্ব দিচ্ছেন না এবং একমাত্র ‘সর্বশক্তিমান ঈশ্বর’ এসে বললে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে বাইডেনকে বলা হয়, তাঁর রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য চাইছেন তিনি যেন নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া কী?

জবাবে বাইডেন বলেন, ‘আমি প্রার্থিতা প্রত্যাহার করছি না। যদি সর্বশক্তিমান ঈশ্বর এসে আমাকে প্রার্থিতা প্রত্যাহারের আদেশ দেন, তাহলে আমি করতে পারি।’

শুক্রবার নিজ শহর উইসকনসিনে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি সমাবেশে যোগ দেন বাইডেন। সে সময় কর্মসূচির ফাঁকে এবিসিকে সাক্ষাৎকার দেন তিনি। ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধারাশায়ী হওয়ার পর থেকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বাইডেন, তাতে এই সাক্ষাৎকারটিকে তাঁর জন্য ‘বড় পরীক্ষা’ বলে উল্লেখ করেছেন অনেকে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের আয়োজনে গত ২৭ জুন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে প্রথম নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও অভিবাসন ইস্যুতে বাইডেনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তবে যুক্তি দিয়ে সেসব সমালোচনা খণ্ডন করতে অনেকটা ব্যর্থ হন বাইডেন। 

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর