শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, অভিমত আইন কর্মকর্তাদের

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনা ফিরলেও আপিল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইন কর্মকর্তারা জানান, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আবেদনের সিদ্ধান্তের পর। শেখ হাসিনার ফেরার বিষয়টিও আইনগত। বন্দি বিনিময় চুক্তিই একমাত্র পথ বলে মনে করেন চিফ প্রসিকিউটর। 

ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করত হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়ছে ২০২৬ সালের ১৩ জানুয়ারি। সেই হিসেবে তার আপিল করার সময় শেষ নয় মাস আগেই।

কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে আপিল করতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে আইনি বিতর্ক। কেউ বলছেন, ট্রাইব্যুনাল আইনে সেই সুযোগ নেই। আবার কেউ বলছেন, ন্যায় বিচারের স্বার্থে পেতেও পারেন। বিষয়টি খোলাসা হবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালামের আপিলের রায়ের পর।  

আবুল কালাম আজাদকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড দেওয়ার ১৩ বছর পর আত্মসমর্পণ করে রায় স্থগিত চেয়ে আপিল করেন জানুয়ারিতে। তবে তা গ্রহণ করা হবে কিনা সেই সিদ্ধান্ত জানায়নি আপিল বিভাগ। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘সেখান থেকেও একটা প্রেসিডেন্স (ভবিষ্যতে অনুসরণ করার মতো একটি উদাহরণ) হতে পারে। একটা ইনটেন্স আমরা সেখান থেকে পেতে পারি।’

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আপিলের নির্ধারিত সময়ের পরে গিয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে হলে তার কী ফল এবং কী কনসিকোয়েন্স হতে পারে, এক্ষেত্রে আবুল কালাম আজাদের মামলাটি একটা উদাহরণ হতে পারে। (শেখ হাসিনার ক্ষেত্রে) যে আর্গুমেন্ট সবাই করে, এই আর্গুমেন্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট সেটাকে এখনো পর্যন্ত আমলে নেননি।’ 

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়াকে ভারত বলছে, আইনি বিষয়। চিফ প্রসিকিউটরের ধারণা, বন্দি বিনিময় চুক্তিকেই ইঙ্গিত করা হচ্ছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘ভারত সরকারের সাথে বাংলাদেশের একটাই আইনি ব্যাপার আছে। কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি ভারতে থাকেন, সেখানে একটাই আইনগত বিষয় আছে। সেটা হচ্ছে এক্সট্রাডিশন চুক্তি (অপরাধী প্রত্যর্পণ চুক্তি)। উনিও (শেখ হাসিনা)। ভারতীয় সরকারও তো তাই বলছে। আমাদের পরামর্শ এটাই যে, আপনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় আসেন।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা বন্দী হিসেবে দেশে ফিরলে তাকে ট্রাইব্যুনালে তোলার পর পাঠানো হবে কারাগারে।

ধর্ষণ ছাড়া, হত্যাসহ অন্যান্য মামলা রাজনৈতিক কারণে হয়ে থাকলে, তা যাচাই করে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে, এ কথা বলেন মন্ত্রী।...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনার বিষয়ে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুর্নীতির মামলায় ৩৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত...
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ...
মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা ৩০ কেজি অবৈধ শিশা (হুক্কায় ব্যবহৃত তামাকজাত পণ্য) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক, সরবরাহকারী ও...
আগের চুক্তি অনুসারে, চলতি বছরের শেষেই আলবিসেলেস্তেদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল স্কালোনির। কিন্তু নতুন চুক্তির কারণে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকার বিষয়টি নিশ্চিত হলো তাঁর।...
একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে ট্রাকটি। এতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে আশপাশের...
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও সারাদেশের নদীর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে নানা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর