কোটা আন্দোলন: বৃহস্পতিবারও চলবে ব্লকেড 

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৮:১২ পিএম

সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগের এক মাসের জন্য স্থগিতাদেশ মানছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটা সংস্কারের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। 

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে সারাদেশে আবারও ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 

আসিফ মাহমুদ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমাদের এক দফা দাবি, সংসদে আইন পাস করে সরকারি চাকরির সকল গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে আমরা রাজপথে থাকব।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা করে। এতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং ১০ শতাংশ জেলা কোটা বাতিল বলে ঘোষণা করা হয়। 

পরে ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারসহ সাতজন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে গত ৫ জুন সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতে সরকারি চাকরিতে আবারও কোটা ফিরে আসে। 

বিষয়টি আপিলে গেলে গত ৯ জুন হাইকোর্টের রায় বহাল রেখে বিষয়টি আপিল বিভাগের বেঞ্চে শুনানীর জন্য পাঠান চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ৪ জুলাই আপিল বেঞ্চ জানায়, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মামলাটির শুনানি শুরু হবে। 

বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থগিতাদেশ দেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ঝুলন্ত কোনো সিদ্ধান্ত তারা মানবেন না। 

বুধবার শিক্ষার্থীদের বাধার মুখে রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, কাওরান বাজার, বাংলা মোটর, শাহবাগ ও পল্টনসহ বিভিন্ন সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীচাপ বেড়ে যায় কয়েকগুণ। 

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
ঠিক দুই বছর আগে এই দিনে, তুমুল গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে দুর্নীতি, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের।...
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও বদলে দিতে পারে। আজ বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর