আইন করে কোটা বাতিল চান আন্দোলনকারীরা, রাজপথে থাকার ঘোষণা

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০১:৫৪ পিএম

কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় এক মাসের জন্য স্থগিত করে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তা মানবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ঝুলন্ত কোনো সিদ্ধান্ত নয়। সর্বোচ্চ ৫ শতাংশ কোটা থাকতে পারে। সংসদে আইন পাস করে বাকি কোটা বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা।

আজ বুধবার হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

এর পরই আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বার্তা পাঠিয়ে এই প্রতিক্রিয়া দেয়। এতে আদালতের আদেশ নিয়ে তাদের অবস্থান জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বার্তায় বলেন, ‘আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না। আমাদের এক দফা দাবি, সংসদে আইন পাস করে সরকরি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।’

এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ তারা রাজপথে থাকবেন বলে জানান তিনি। 

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে ৫ জুন রায় দেন হাইকোর্ট। ওই রায়ের ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল হয়। পরে এ নিয়ে শাহবাগ মোড় দখল করে আন্দোলন শুরু হয়। রাজধানীসহ দেশের অনেক স্থানেই আন্দোলন চলছে শিক্ষার্থীদের। এক পর্যায়ে হাইকোর্টের রায় নিয়ে রিট করা হয়। এ নিয়ে শুনানি হয় বুধবার।

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
আওয়ামী লীগসহ সব অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এসআরইউ নামে পুলিশের নতুন ইউনিট আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
পুলিশের কেউ গোপনে ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর...
কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর