রাধিকার ফুলের তৈরি ওড়নায় কি নতুন ফ্যাশন ট্রেন্ড?

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৩:০২ পিএম

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির হবু বধু রাধিকার স্টাইল এবং ফ্যাশন সেন্সে বরাবরই মুগ্ধ সবাই। তবে সবকিছু ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন সয়লাব রাঁধিকার হলুদের ছবি। তাঁর এই সাজ নিঃসন্দেহে হবু কনেদের জন্য নতুন ‘ট্রেন্ড’ তৈরি করতে যাচ্ছে।

বেলিফুলের কুঁড়ি দিয়ে নকশা করা ছিল রাধিকার গোটা ওড়না। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

অনন্ত আম্বানির বিয়ে ঘিরে বছরজুড়েই ছিল রাজকীয় উৎসব। মার্চে গুজরাটের জামনগরে প্রায় তিন দিন ধরে কোটি কোটি টাকা খরচ করে আয়োজন করা হয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। তারপর দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় ইতালিতে বিলাসবহুল ক্রুজ ভাড়া করে। অবশেষে আগামীকাল শুক্রবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে অনন্ত আর রাধিকার বিয়ের আসর।

রাধিকার ওড়নার পাড়ে রয়েছে গাঁদা ফুলের কারুকাজ। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

সব অনুষ্ঠানে হবু কনে রাধিকার স্টাইল ও পোশাক সবাইকে মুগ্ধ করেছে। সোশ্যাল মিডিয়ায় এখন সয়লাব রাধিকার হলুদের ছবি। বেলিফুলের কুঁড়ি দিয়ে নকশা করা ছিল রাধিকার গোটা ওড়না আর পাড়ে গাঁদা ফুলের কারুকাজ। শুধু ফুলের ওড়নাই নয়, ফুলের গয়নাও পরেছিলেন রাধিকা। কানের দুল, গলার হার, চোকার, হাতপদ্ম সবটাই তৈরি সত্যিকারের ফুল দিয়ে।

কানের দুল, গলার হার সবকিছুই তৈরি সত্যিকারের ফুল দিয়ে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

রাধিকার অভিনব এই হলুদের পোশাকের নকশা করেছেন কলকাতার ডিজাইনার অনামিকা খান্না। আর তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন তারকা স্টাইলিস্ট রিয়া কাপুর। রিয়া বলিউড তারকা সোনম কাপুরের ছোট বোন। অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক হলেও ফুলের ওড়নাটি তৈরি করে ‘ফ্লোরাল আর্ট বাই সৃষ্টি’ নামের কলকাতার একটি প্রতিষ্ঠান। ওড়নাটি বানাতে কয়েক হাজার টগরের কুঁড়ির সঙ্গে ব্যবহার করা হয়েছে ৯০টি গাঁদা।

প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, হলুদের অনুষ্ঠানের ঠিক আগের রাতে তার কাছে এই অর্ডার আসে। রাত জেগে ঘণ্টা ধরে সেই ফুলের ওড়না তৈরি করেন তার শিল্পীরা। তাদের সেই পরিশ্রম বৃথা যায়নি। হলুদের পোশাকে ফুলের ওড়নাটিই সবার নজর কেড়েছে। এই প্রতিষ্ঠানটি বলিউডের অনেক তারকার বিয়েতেই ফুলের গয়না তৈরি করে দিয়েছে। ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও কিয়ারা আদভানির বিয়েতে ফুলের সাজ তৈরি করে দিয়েছিল তারাই।

সূত্র: ওয়ান ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর