অনন্ত-রাধিকার মহাযজ্ঞে অতিথির তালিকাতেও থাকছে চমক

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম

আজ (১২ জুলাই) মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের চার হাত এক হবে। ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়ে বলে কথা! হইচই তো হবেই।

বিয়ের অনুষ্ঠানে ইতিমধ্যেই হাজির হয়েছেন বলিউডের একাধিক তারকা। জাহ্নবী কাপুর থেকে সারা আলি খান, রণবীর সিং থেকে সালমান খান— গায়েহলুদের অনুষ্ঠানে হাজির ছিলেন অনেকেই। আর সংগীতের অনুষ্ঠানে অভিনেতা শাহরুখ খান ছাড়া বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই হাজির ছিলেন। সংগীতের অনুষ্ঠানে হাজির ছিলেন পপ তারকা জাস্টিন বিবার।
 
তাহলে এবারের মহাযজ্ঞে থাকছেন কে কে?

ভারতীয় গণমাধ্যমের খবর, এই বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন কিম কার্দাশিয়ান ও তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লাইফ কোচ জয় শেট্টির মতো তারকারা। এ ছাড়াও দেশ-বিদেশের রাজনীতিবিদেরাও হাজির থাকবেন বিয়ে উপলক্ষে।

সেই তালিকায় রয়েছেন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ও টনি ব্লেয়ার, সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ট, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও আসতে পারেন মুকেশ-পুত্রের বিয়ের অনুষ্ঠানে। নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে সোনিয়া গান্ধীকেও।

এ ছাড়া বলিউড তারকাদের উপস্থিতিও চোখে পড়বে বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠানে আসার জন্য অতিথিদের সাবেকি পোশাক পরতে অনুরোধ করা হয়েছে।

অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানেও এক সূত্রে বাঁধা পড়েছিল হলিউড, বলিউড ও দক্ষিণী সিনেমাজগত। অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং রজনীকান্তের মতো অভিনেতারা। ছিলেন কারিনা কাপুর-সাইফ আলি খান, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট-রণবীর কাপুর, অজয় দেবগন-কাজল, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ন-সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর! শুধু অভিনেতারাই নন, মাইক্রোসফট কর্তা বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজ়নির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ‘ব্যাঙ্ক অব আমেরিকা’র চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরাও ছিলেন অতিথিদের মধ্যে।

এদিকে বহু আগে থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এসবের পাশাপাশি চলছে জনহিতকর কার্যকলাপও। ইতিমধ্যেই ৫০ জন দম্পতির জন্য একটি গণবিবাহের আয়োজন করা হয়েছিল আম্বানি পরিবারের পক্ষ থেকে। যেখানে অনন্ত আম্বানির মা নিতা আম্বানি কনেদের সোনার গয়না-সহ ১ লক্ষ নগদ রুপি দান করেছিলেন। বর্তমানে একটি ভাইরাল ভিডিও অনুসারে জানা গিয়েছে অনন্ত আম্বানি মুম্বাইতে ৪০ দিনের জন্য একটি ভান্ডারার আয়োজন করেছেন, যেখানে প্রায় ৯০০০ মানুষকে প্রতিদিন খাবার দেওয়া হচ্ছে।

 

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর