টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

শিক্ষামূলক অনলাইন প্লাটফর্ম টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে। এই প্রস্তাব বাতিল করা হয়েছে। মঙ্গলবার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়। 

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোস্টে বলা হয়, টেন মিনিট স্কুল- এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। 

এ ছাড়া ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্টটি শেয়ার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে, ঠিক কী কারণে পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হলো, তা জানানো হয়নি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক কোনো মন্তব্য করেননি।

ভিডিও দেখুন:এর আগে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সোমবার একটি স্ট্যাটাস দেন আয়মান সাদিক। তিনি লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’  

এ ছাড়া কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুকের কভার ফটোও পরিবর্তন করেন আয়মান সাদিক। টেন মিনিট স্কুলের ফেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইলও পরিবর্তন করে কালো রঙের ছবি দেওয়া হয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
আলোচনা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। আজ বৃহস্পতিবার সেটি পরিণত হলো বাস্তবে। ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। গত বুধবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংসদের...
গত ২৩ জুলাই ব্রডব্যান্ড ও গত ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও এখনও দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও টিকটক ব্যবহারের অনুমতি নেই। সেজন্য ব্যবহারকারীর অনেকেই এখন ভার্চুয়াল প্রাইভেট...
কোটা আন্দোলন ঘিরে নাশকতায় ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সংযোগের ৭০ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শিগগিরই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর