১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নয়, অস্ট্রেলিয়ায় নতুন আইন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

আলোচনা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। আজ বৃহস্পতিবার সেটি পরিণত হলো বাস্তবে। ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। গত বুধবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংসদের নিম্নকক্ষে বিলটি পাস হয়েছিল। আজ সেটি পাস হলো সিনেটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ১৬ বছরের কম বয়সীরা অস্ট্রেলিয়ায় আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। ফেসবুক, টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম প্রভৃতি সব প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই ধরনের আইনি পদক্ষেপ বিশ্বে প্রথম। এর আগে আর কোনো দেশ এই পথে হাঁটেনি।

অস্ট্রেলিয়ার নতুন আইনে বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সী কাউকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তাদের অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার দায়িত্ব সংস্থাগুলোরই। তারা তা না করতে পারলে অস্ট্রেলিয়া সরকারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। ৩ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ ঠিক করা হয়েছে।

এই বিল বুধবার অস্ট্রেলিয়ার সংসদের উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পায়। সিনেটে এই বিলের পক্ষে ভোট পড়েছে ৩৪টি এবং বিপক্ষে ১৯টি। এ ছাড়া হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পক্ষে ১০২টি ভোট ও বিপক্ষে ১৩টি ভোট পড়েছে।

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, কিছু শিশু অধিকার সুরক্ষা কমিটির তরফ থেকে এই বিলের বিরোধিতা করা হয়েছে। তবে দেশের ৭৭ শতাংশের বেশি মানুষ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে। এসব সোশ্যাল মিডিয়ার মালিকানা প্রতিষ্ঠানগুলো পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে বলে জানা যায়।

অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে বলে মনে করছেন অনেকে। এক্সের মালিক ইলন মাস্ক আমেরিকার নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন।

মাস্ক এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, পরোক্ষভাবে অস্ট্রেলিয়া সরকার ইন্টারনেট ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে চাইছে।

চট্টগ্রামের দুটি বাণিজ্যিক মার্কেটে ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে আইনি জটিলতায় মেটা। বর্তমানে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে ২৯ অঙ্গরাজ্যের করা মামলার বিচার শুনানি। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১ দশমিক ৪...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর