ডলি জহুর: যাঁর চোখের পানি হাসি ফুটিয়েছিল ইন্ডাস্ট্রিতে

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:০০ এএম

অনবদ্য এক অভিনেত্রীর নাম ডলি জহুর। বিনোদান তারকারা যাকে ‘মা’ বলেই সম্বোধন করেন, পর্দার বাইরেও। চার যুগেরও বেশি সময় ধরে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। তিনি আপাদমস্তক একজন অভিনেত্রী, সত্যিকারের একজন শিল্পী, একই সঙ্গে চমৎকার বন্ধুসুলভ মানুষও। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র-—সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করতে দেখা গেছে তাকে। আজ (১৭ জুলাই) এই গুণী অভিনেত্রীর জন্মদিন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে ডলি বিশ্ববিদ্যালয়ে অভিনয় শুরু করেন। এরপর মঞ্চে অভিনয় করেন। পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তাঁর অন্যতম কাজ ‘বাবা কেন চাকর’ সিনেমা।

যেখানে রাজ্জাক ও ডলি জহুরের অভিনয় দেখে সিনেমা হলে মানুষ অশ্রুসিক্ত হয়েছেন। রাজ্জাক পরিচালিত ও প্রযোজিত ছবিটি ব্যবসায়িক সফলতাও পায়।  সম্প্রতি এই ছবিটি নিয়ে মুখ খুলেছেন ডলি। জানান মজার এক তথ্য। তাঁর মতে, এক আড্ডায় পরিচালক মনতাজুর রহমান আকবরকে রাজ্জাক বলেছিলেন, ডলি জহুরের চোখের পানির দাম তিন কোটি টাকা।

‘বাবা কেন চাকর’ ছবিটি মুক্তির পর দর্শকদের কাঁদিয়েছে, তা নির্মাণের খবর শুনে অনেকে নাকি তখন হাসাহাসি করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেও নাকি এই নামে ছবি হোক, তা চাননি। আজ রাজ্জাকের মতো চলচ্চিত্রের প্রভাবশালী একজন এই নামে ছবি বানাতে পারেন, তা ভাবতেও পারেননি।

ডলি জহুরের ভাষ্য, ‘বাবা কেন চাকর ছবিটি হলো, তখন পুরো চলচ্চিত্র অঙ্গনের অবস্থা খুব একটা ভালো ছিল না। আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছিল। অনেকে তাই বলাবলি করছিল, এমনিতেই ছবি চলে না। তার ওপর ছবির নাম রাখছে, বাবা কেন চাকর! অনেকে আমার সামনেও হাসাহাসি করছে। হাসতে হাসতে এ–ও বলেছে, রাজ্জাক সাহেব কেন এই নামের ছবি করবেন! কিন্তু যাঁরা এমন কথা বলছিল, তারা কেউই বাবা কেন চাকর ছবির ভেতরের গল্পটা জানে না।’

বাবা কেন চাকর নামে ছবির নাম রাখার কারণ হিসেবে ডলি জহুর জানালেন, ‘‘ওই সময় ‘স্বামী কেন আসামী’ নামে একটা ছবি সুপারহিট হয়েছিল। রাজ্জাকও তাই ভেবেছিলেন, ছবির গল্পটা যেমন, তাতে ‘বাবা কেন চাকর’ নামে ছবি বানালে ছবিটি কিছু একটা হবে। মানুষকে নাড়া দেবে।’’

বাবা কেন চাকর ছবিতে রাজ্জাক ও ডলি। ছবি ইউটিউব ভিডিও থেকে নেওয়াএ চলচ্চিত্র তখন হাসি ফুটিয়েছিল অনেক হল মালিকদের মুখে। ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়ে ওঠে। কলকাতাতেও তৈরি করা হয় রিমেক। সিনেমার ব্যবসা প্রসঙ্গে ডলি বলেন, ‘‘রাজ্জাক ভাই যা ভেবেছিলেন, তাই হয়েছে। মুক্তির পর লোকজন হুমড়ি খেয়ে পড়ল। দেখা গেছে, আজকে দুইজন, কালকে পাঁচজন, এভাবে যেন বাড়তেই থাকল। লোকমুখে ছবিটির নাম ছড়িয়ে পড়ল। একদিন তো রাজ্জাক ভাই মনতাজুর রহমান আকবর ভাইয়ের শুটিং স্পটে ছবিটি নিয়ে কথাও বললেন। তিনি এভাবে বলছিলেন, ‘জানো আকবর, তোমরা তো অমুকের চোখের পানি কোটি টাকা, তমুকের চোখের পানি কোটি টাকা বলো। কিন্তু তোমরা কি জানো, ডলির চোখের পানির দাম তিন কোটি টাকা। বিষয়টাতে আসলে রাজ্জাক ভাই বলতে চেয়েছিলেন, ওই সময়ে বাবা কেন চাকর ছবিটি তিন কোটি টাকা ব্যবসা করেছে।’’

ডলি জহুরের অসংখ্য চলচ্চিত্রের মধ্যে আছে—‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘ দীপু নাম্বার টু’, ‘রং নাম্বার’, ‘নিরন্তর’,‘ ঘানি’, ‘দারুচিনি দ্বীপ’ ইত্যাদি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ডলি জহুর। ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ এবং ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। 

২০২১ সালে তাঁকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

 

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর