গরমেও রান্না করুন আরামে

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:২৮ পিএম

বাইরে যতই গরম পড়ুক, বাড়ির রান্না কি কখনো থেমে থাকে? রান্নাঘর সচরাচর ছোট জায়গা জুড়ে হয় আর বদ্ধ হওয়ায় বাতাস চলাচলও কম হয়ে থাকে। তা ছাড়া অন্যান্য রুমে এসি কিংবা কুলার চালিয়ে কিছুটা স্বস্তি মিললেও রান্নাঘরে এসবের কোনো কিছুই সম্ভব নয়। তবু যদি একটু পরিকল্পনা করে নিতে পারেন, তাহলে গরমেও রান্নার কাজটা সারা যাবে স্বস্তিতে।  

অনেকেই রাতে দরজা-জানালা বন্ধ রেখে ঘুমান। ভোরে তাই বাইরের চেয়ে ঘরের ভেতরের বাতাস গুমোট আর ভ্যাঁপসা থাকে। সকালের তাজা বাতাস পেতে ঘুম থেকে উঠেই বাড়ির সব জানালা খুলে দিন। বেলা বাড়ার সঙ্গে জানালাগুলো লাগিয়ে দিন এবং পর্দা টেনে দিন। এতে সূর্যের তীব্র তাপ আর গরম বাতাস ঢুকে ঘরকে উষ্ণ করতে পারবে না।

রান্নাঘর এমনিই উত্তপ্ত থাকে, তার ওপর যদি দিনের বেলা অপ্রয়োজনে লাইট জ্বলতে থাকে, তাহলে তা আরও তাপ উৎপন্ন করবে। দিনের বেলা রান্নাঘরে লাইট না জ্বালিয়ে চেষ্টা করুন প্রাকৃতিক আলোয় কাজ করতে। রাতেই রান্নার কাটাবাছার কাজ বা মাছ, মাংস ইত্যাদি ম্যারিনেশনের কাজটুকু এগিয়ে রাখুন। সকাল সকাল রান্নাঘরে ঢুকে রান্নার কাজ শুরু করে দিন যেন আগেভাগেই শেষ করতে পারেন। এতে দুপুরের তীব্র গরমের সময়টায় রান্নার ঝামেলাটা আর থাকছে না।

দুপুরে বাইরে থেকে ফিরে যদি খাবার তৈরি করতেই হয়, তাহলে এমন কিছু বানান যা সহজ এবং যা বানাতে চুলার সামনে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না। যেমন- সালাদ, স্যান্ডউইচের মতো আইটেমগুলো। এগুলো যেমন আপনার খিদে মেটাবে, তেমনি গরমে আপনাকে স্বস্তিও দেবে।

এগজস্ট ফ্যানের মাধ্যমে রান্নাঘরের গরম বাতাস বেরিয়ে যায়। সাধারণত রান্নায় প্রচুর ধোঁয়া উঠলেই এ ফ্যান ব্যবহার করতে দেখা যায়; কিন্তু গরমের মৌসুমে রান্নার একেবারে শুরুর সময় থেকেই এগজস্ট ফ্যান চালিয়ে দিলে উপকার পাবেন।

বৈদ্যুতিক যন্ত্রপাতি বিশেষ করে ওভেনে প্রচুর তাপ উৎপন্ন হয়। এমন পরিস্থিতিতে গরমের মৌসুমে রান্নাঘর ঠান্ডা রাখতে চাইলে ওভেনের মতো হোম অ্যাপ্লায়েন্সের ব্যবহার কমিয়ে আনুন। তবে প্রেশার কুকার, স্যান্ডউইচ মেকার, টোস্টার, গ্রিল ইত্যাদি যন্ত্রের ব্যবহার এ সময় বাড়াতে পারেন। টাইমার অপশন থাকলে আপনি রান্নার টাইম সেট করে রান্নাঘর থেকে বের হয়ে একটু আরাম করতে পারেন। এতে আপনাকে দীর্ঘক্ষণ রান্নাঘরে থাকতে হবে না।

তথ্যসূত্র:হাউস বিউটিফুল   

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর