আন্দোলনে গিয়ে আতঙ্কে লেকে ঝাঁপ দেওয়া একজনের মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় আতঙ্কে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাস ভবনের সামনে শকুনী লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই শিক্ষার্থী। এর প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম–পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন। তিনি বলেন, ‘শকুনি লেকে নিখোঁজ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।’ 

ওসি বলেন, ‘বাকি একজনের মরদেহ উদ্ধার ফায়ার সার্ভিসের একটি দল অভিযান পরিচালনা করছে। আন্দোলনকারী ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাস ভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ধাওয়ায় আতঙ্কে দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সুপারের বাস ভবনের কাছেই শকুনী লেকে ঝাঁপ দেন।

কিছুক্ষণ সাঁতরে লেকের দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যাওয়ার পর ক্লান্ত হয়ে দুই শিক্ষার্থী লেকে ডুবে যান। স্থানীয়দের কাছে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শকুনী লেকে নিখোঁজদের উদ্ধার অভিযানে নামে। 

আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
স্বাচিপের সদস্য ডা. জাহিরুল হককে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মেডিসিন বিভাগের প্রধান করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুর থেকে চলা এই কর্মবিরতিতে বেড়েছে ভোগান্তি। 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। সরকারি ছুটির কারণে আজ বুধবার ক্যাম্পাস বন্ধ থাকলেও শাটডাউন...
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে এক পর্যায়ে গ্রাহক ফোরামের সহ সভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর