গাজীপুরে ৫০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে ছুটি ঘোষণা 

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে আজ সকাল থেকে বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেশির ভাগ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শান্তিপূর্ণ পরিবেশে চলছে উৎপাদন কার্যক্রম। কোথাও কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে ৫০টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।  

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বৃহস্পতিবার গাজীপুরে বিভিন্ন কারণে ৫০টি কারখানা বন্ধ রেখেছে মালিক পক্ষ। এছাড়া ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যান্য কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন চলছে। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা-পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানী মহাখালীর সাততলা বস্তির আগুন। প্রায় ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে তারা। 
গাজীপুরের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বকে এবার ‘নেশনস লিগ’ নামে রূপ দেওয়ার পরিকল্পনা করছে সাউথ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। পরিকল্পনা অনুসারে, এই প্রতিযোগিতায় দেওয়া হবে আনুষ্ঠানিক...
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একইসাথে রোহিঙ্গাদের...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল পরিষ্কার এবং...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর