সেলিব্রিটি এআই ভয়েজের খোঁজে মেটা

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:৫৪ পিএম

একবার কল্পনা করুনতো জেমস বন্ড সিরিজের ‘এম’-খ্যাত অভিনেত্রী জুডি ডেঞ্চ আপনার সাথে কথা বলছে। যেমনটা আপনার পরিবারের কোন সদস্য, বন্ধু বা আত্মীয় বলে থাকে। কিংবা আপনার কোন নির্দেশনা পালনে ইতিবাচক সাড়া দিচ্ছে জনপ্রিয় র‍্যাপার-কমেডিয়ান ‘অকুয়াফিনা’ (নোরা লাম)- ঠিক যেমনটা আপনার ব্যক্তিগত সহকারী করে থাকে। 

আপনার কল্পনার সীমাকে এবার আর প্রসারিত করতে হবে না। এমনটা এখন বাস্তবে সত্যি হতে পারে যদি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্রচেষ্টা সফল হয়। ফেসবুক-ইন্সটাগ্রাম এর মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি জুডি ডেঞ্চ, অকুয়াফিনাসহ বেশ কয়েকজন পৃথিবী বিখ্যাত সেলিব্রিটির সাথে আলোচনা করছে। উদ্দেশ্য মেটাএআই নামের একটি ডিজিটাল অ্যাসিসট্যান্ট টুলের জন্য তাদের কণ্ঠ (ভয়েজ) ব্যবহারের অনুমতি পাওয়া। 

মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মেটা জুডি ডেঞ্চ, অকুয়াফিনা ছাড়াও কথা বলছে কমেডিয়ান কিগ্যান-মাইকেল কি এর মতো বেশ কয়েকজন সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বে সাথে। মেটার হয়ে এআই সেলিব্রিটি কণ্ঠ (ভয়েজ) খোঁজার অভিজানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে হলিউডের টপ ট্যালেন্ট এজেন্সিগুলোও। সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের সাথে আলোচনা ফলপ্রসূ হলে সম্মানী হিসেবে মিলিয়ন ডলার দিতেও রাজি মার্ক জাকারবার্গের মেটা।

তবে নির্দিষ্ট করে কোন কোন সেলিব্রিটি ও জনপ্রিয় ব্যক্তিত্ব মেটার সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে এটা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মেটার তরফ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি প্রতিষ্ঠানটির মুখপাত্রও সেলিব্রিটি ভয়েজ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রযুক্তি বিশ্বের অন্যান্য জায়ান্টদের সাথে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে মেটাও তাঁদের মালিকানাধীন ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে এআই-ভিত্তিক বিভিন্ন ফিচার নিয়ে আসার জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। বিলিয়ন ডলার খরচ করে একদিকে যেমন নিজেদের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনগুলোতে এআই প্রযুক্তিকে একীভূত করছে মেটা, অন্যদিকে তাঁদের বিজ্ঞাপনের বিজনেসকে এগিয়ে নিতেও সাফল্যের সাথেই তারা এআই-কে ব্যবহার করছে। 

এখন দেখার বিষয়, মেটাএআই ডিজিটাল অ্যাসিসট্যান্ট দিয়ে কতটা সফলতা পায় জাকারবার্গের প্রতিষ্ঠান।

তথ্যসুত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স 

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর