ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ মাহবুব

১৮ মাসের বিক্রয়োত্তর সেবা দেবে কিউসিওয়াই

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

বাংলাদেশে জনপ্রিয় প্রযুক্তিপণ্য ব্র্যান্ড কিউসিওয়াইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। একই সঙ্গে দেশে বাজারজারে তাদের পণ্যের ওয়ারেন্টির মেয়াদ ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করার ঘোষণা দিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান আইটেক স্মার্ট লিমিটেড।

২৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘পাওয়ারিং দ্য নেক্সট ওয়েভ’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সেই সাথে তৌসিফ মাহবুবের সঙ্গে এক বছর মেয়াদে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছে আইটেক স্মার্ট লিমিটেড। অনুষ্ঠানে কিউসিওয়াই ও আইটেক স্মার্ট লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের রিসেলার, ডিলার, প্রযুক্তিবিষয়ক সাংবাদিক, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

আইটেক স্মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ মাহাদি বলেন, ‘বাংলাদেশে কিউসিওয়াইয়ের প্রতি গ্রাহকদের আস্থা ও আগ্রহ বেড়েছে। ওয়ারেন্টির মেয়াদ ১৮ মাস করার মাধ্যমে গ্রাহকদের আরও নিশ্চিন্ত ব্যবহারের অভিজ্ঞতা দিতে চাই। একটি ব্র্যান্ড তখনই প্রায় দেড় বছরের ওয়ারেন্টি দেয় যখন সে জানে তার পণ্যের সক্ষমতা অনেক। আমরা শুধু বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেশেই আনতে চাই না, দেশেও কারখানা করতে কাজ করছি। যেখানে ভবিষ্যতে হবে ‘মেড-ইন-বাংলাদেশ’ পণ্য।’

১৮ মাসের বিক্রয়োত্তর সেবার ঘোষণা দেন আইটেক স্মার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ মাহাদি। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে কিউওয়াইসির বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মেলোবাডস ও ক্রসকি সিরিজের ইয়ারবাডস, হেডফোন, পাওয়ার ব্যাংক এবং স্মার্টওয়াচ। দর্শনার্থীরা এসব পণ্য সরাসরি দেখার পাশাপাশি ব্যবহার করে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

কিউসিওয়াই চীনের ডংগুয়ান হেলে ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের একটি কনজিউমার ইলেকট্রনিকস ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি মূলত ওয়্যারলেস ইয়ারবাডস, হেডফোন ও অডিও সরঞ্জাম তৈরি করে। পাশাপাশি পাওয়ার ব্যাংক, চার্জার ও স্মার্টওয়াচও বাজারজাত করে। দেশে তাদের অফিসিয়াল পরিবেশক আইটেক স্মার্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি কিউসিওয়াই ছাড়াও আওয়েই, ম্যাকডোডো, উলানজি, কলমি, জিব্লেজ ও সাউন্ডপিটস সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড নিয়ে কাজ করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি...
কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের আরও তথ্য দিতে ফ্যামিলি পেয়ারিং ফিচার চালু করেছে টিকটক। এর মাধ্যমে সন্তানের স্ক্রিন টাইম, অনলাইন যোগাযোগ, কনটেন্টের প্রতি আগ্রহ এবং প্রকাশ করা...
প্রতিদিনের রান্না সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে চারটি নতুন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬ দশমিক ৫ লিটারের...
এক যুগের বেশি অপেক্ষার পর মুক্তি পেয়েছে আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির দিনেই ঢাকায় গেমটি খেলার সুযোগ করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট ও তাদের গেমিং...
জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শোটোকু গাকুয়েন ইউনিভার্সিটি এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে...
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর