মুন্সিগঞ্জে সংঘর্ষে নিহত ২, সাংবাদিকসহ আহত অন্তত ৫০

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:২৮ পিএম

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে মুন্সিগঞ্জে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় সাংবাদিকসহ আহত অন্তত ৫০ জন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, গুলি ও টিয়াসেল নিক্ষেপের করা হচ্ছে। 

মুন্সিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামকে বারবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

জানা যায়, আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা সুপার মার্কেট এলাকায় জড়ো হলে তাদের লক্ষ্য করে ককটেল ছোড়েন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এ ছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় অফিস-দোকানপাট ভাঙচুর করা হয়। মানিকগঞ্জের মানোরা এলাকায় সাংবাদিকদের ওপর চড়াও হন আন্দোলনকারীরা। আহত হন ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধিসহ দুই সাংবাদিক। ভাঙচুর করা হয় ক্যামেরা।

বগুড়ায় আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের ওপর ককটেল নিক্ষেপ করা হয়েছে। ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আর নোয়াখালীতে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। খুলনা, দিনাজপুর, পটুয়াখালীতে সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ককটেল দুটি নিক্ষেপ করে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন–সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর