‘ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই’

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অন্য সবার মতো উৎকণ্ঠায় দিন কাটছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরও। এই মুহূর্তে শুটিং করার মানসিকতা ছিল না কারও। শিক্ষার্থীদের জন্য চিন্তা। বিদ্যমান পরিস্থিতিতে বারবার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়াসহ নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

একেবারে শুরু থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর মতে, দেশ গঠনের জন্য শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। শিক্ষার্থীদের ওপর এমন হামলাকে ‘সন্ত্রাসী’দের হামলা বলে উল্লেখ করেছেন। 

ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সন্ত্রাস থামান। বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ান! তা সে যে পক্ষেরই হোক। যার যে মত, সে সেই মত প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শটগান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে? কালকে লাখ লাখ লোক সমাবেশ করল, দেশাত্মবোধক গান গাইল, আমরা তো তাদের কারও হাতে পিস্তল দূরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজ কেন এই সন্ত্রাস? কেন ৩২টা (বিকেল ৪টা পর্যন্ত এই তথ্য। পরে আরও অনেকে মারা যান।) লাশ পড়ল?’

তিনি আরও লেখেন, ‘যাঁরা মারছেন, মার দিতে দিতে সাধারণ জনতাকে এ রকম সাহসী বানিয়ে দেবেন না যে সে ঘুরে দাঁড়ায়! তখন যে অগ্ন্যুৎপাত হবে, সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান!’

শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা এক দফা দাবি ঘোষণা করেছে, বর্তমান সরকারের পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের এই চাওয়াকে ছোট করে দেখতে চান না চলচ্চিত্র পরিচালক সৈয়দ ওয়াহিদ্দুজ্জামান ডায়মন্ড।
 
‘নাচোলের রানী’খ্যাত এই নির্মাতা মনে করেন, শিক্ষার্থীদের কোনো আন্দোলন কখনোই বিফলে যায় না। লিখেছেন, ‘সাক্ষ্য দিচ্ছে ৫২, ৬৯, ৭১, ৯০। যাঁরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, তাঁরা ভেবে দেখুন, ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই।’

ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘২০ টাকার আলু যখন ৬০ টাকা হলো, মানুষ চুপ ছিল। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদেরা আত্মসাৎ করল, দেশের বাইরে পাচার করল, মানুষ চুপ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়ম, গুম, স্বেচ্ছাচারিতায় মানুষ চুপ ছিল। তারা চুপ থাকতে থাকতে বোবা হয়ে গিয়েছিল! আর বোবারা যদি কখনো কথা বলতে শেখে, তাদের চুপ করানো যায় না। ছাত্ররা বোবাদের কথা বলতে শিখিয়ে দিয়েছে! চুপ করাবেন কাকে? মানুষ যখন মৃত্যুভয় জয় করে ফেলে, তখন আর তাদের হারানো যায় না।’

শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা ঘোষণা দিয়ে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, উত্তরা, রামপুরা, ধানমন্ডি, যাত্রাবাড়ীসহ সারা দেশের নানা স্থানে শান্তিপূর্ণভাবে গণজমায়েত শুরু করেন। এর মধ্যে রাত ১২টার দিকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হন কেউ কেউ। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘সবাই একসঙ্গে থাকলে মোবাইল ডেটা দিয়ে কী করবে? যারা জানার তারা ইতিমধ্যে জানে, মোবাইল ডেটা বন্ধ করে কী করবেন আপনারা?’

গতকাল রোববার তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পারে শুধু ইন্টারনেটই বন্ধ করতে! এর আগেও তো বন্ধ করছে, লাভ হয়েছে কোনো? হয় নাই, হবেও না। সাধারণ মানুষের ক্ষমতার ব্যাপারে তো এত দিনে একটু হলেও ধারণা হওয়ার কথা যে, এরা একেকটা আগুন। পুরা দুনিয়ায় আগুন ধরায় দেওয়ার ক্ষমতা রাখে এই মানুষগুলা।’

উৎকণ্ঠায় দিনরাত এখন যেন একাকার হয়ে গেছে চিত্রনায়ক সিয়াম আহমেদের। ঠিকমতো ঘুমাতেও পারছেন না তিনি। এরমধ্যেও ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছেন। শুটিং বন্ধ করে সব খবর রাখছেন বাসা থেকে। তিনি লিখেছেন, ‘ছোটবেলায় খেলার সময় যে বন্ধু পারত না সে কী কী করত? প্রথমত, খেলার ব্যাট নিয়ে চলে যেত। দ্বিতীয়ত, দেখে নেওয়ার হুমকি দিত। আবার কখনো রাগে থুথু দিয়ে দৌড় দিত। ইন্টারনেট আর কারফিউ দেখে অনেক দিন পর শৈশবের কথা মনে পড়ল।’

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে...
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে অনুষ্ঠানে প্রধান...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
লোডিং...

এলাকার খবর