আন্তর্জাতিক বিড়াল দিবস                

বাড়িতে বিড়াল এনেছেন, কীভাবে যত্ন নেবেন

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১০:৪৪ এএম

অনেকে শখ করে বাড়িতে বিড়াল নিয়ে আসেন। তারপরই বাধে বিপত্তি। কারণ অনেকে জানেন না, তাদের (বিড়াল) কীভাবে এবং কতটা যত্ন নিতে হয়। অনেকের ধারণা, বিড়ালের যত্ন নেওয়া সোজা এবং কম রক্ষণাবেক্ষণ করতে হয়। কিন্তু তা একেবারেই ঠিক নয়। বাড়িতে বিড়াল আনার আগে কিছু বিষয় জেনে রাখা জরুরি। তা না হলে, আপনার শখে করাত হতে পারে অবোলা প্রাণীটি। বিড়ালদের সবচেয়ে বেশি সমস্যা থাকে খাবার-দাবার নিয়ে। জেনে নিন তাদের খাদ্য ও পুষ্টি সম্পর্কে।

এইচটি লাইফস্টাইলের সঙ্গে একটি সাক্ষাৎকারে, পোষ্য বিষয়ক পুষ্টিবিদ অঞ্জলি কালাচাঁদ জানান, আপনি যদি কর্মব্যস্ত হন। আর প্রতিদিন বাইরে হাঁটার জন্য সময় না পান। তবে আপনার সঙ্গী হিসেবে বিড়ালকে বেছে নিতেই পারেন। এই বিড়াল বাড়িতে আনার আগে আপনার জানালাগুলিতে অবশ্যই নেট বসিয়ে নিন। বিড়ালদের ক্ষেত্রে প্রায়শই কিছু জিনিস উপেক্ষা করা হয়, যেমন– তাদের কেউ কুকুরের মতো হাঁটতে নিয়ে যাই না। কিন্তু এটা তাদের জন্যও জরুরি, কারণ এতে শরীরের অনুশীলন হয় যা তাদের সুস্থ রাখে।

তিনি আরো জানান, একটি নতুন বিড়ালছানা বাড়িতে আনলে, তার আগের খাওয়া-দাওয়ার পরিবর্তন না করাই ভালো। বিড়ালছানাদের প্রাপ্তবয়স্ক বিড়ালদের তুলনায় ঘন ঘন খাওয়াতে হবে (৩ মাস পর্যন্ত)। বিড়ালছানাটিকে দিনে ৫ বার খাওয়াতে পারেন। ৩ থেকে ৫ মাস পর্যন্ত বিড়ালছানাকে দিনে ৪ বার খাওয়ান। আর ৬ মাস বয়সে দিনে ৩ বার খাবার দিতে পারেন প্রিয় পোষ্যটিকে। অনেক প্রাপ্তবয়স্ক বিড়ালও দিনে ৩ বার খায়। তবে যদি আপনার বিড়ালটি সবরকম খাবার খেতে না চায়, তবে রুটিনের পরিবর্তন আনতে পারেন।

অঞ্জলি বলেন, ‘বিড়ালদের শুকনো খাবার কম দেওয়াই ভালো। কারণ, বিড়ালদের ফেলাইন মূত্রনালির রোগ কম পানি গ্রহণের কারণে ঘটে। আর বিড়ালরা প্রাকৃতিকভাবে পানির বাটির দিকে আকৃষ্ট হয় না। সাধারণত বিড়াল মাংসাশী হয়, তাই তাদের ডায়েটে স্টার্চি কার্বোহাইড্রেটের প্রয়োজন হয় না। বিড়ালদের মধ্যে স্থূলত্ব এবং অন্যান্য জীবনযাত্রা সম্পর্কিত রোগ বৃদ্ধি পায়। তাই, যতটা সম্ভব বিড়ালকে তাজা খাবার খাওয়ানোর চেষ্টা করুন।’

তিনি আরো জানান, তাদের প্রোটিন হিসাবে মাংস, ফাইবারের জন্য সবজি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামগ্রীর জন্য কিছু মাছ খাওয়াতে পারেন। এগুলো মূলত বিড়ালের জন্য আদর্শ খাবার। সাধারণ সামগ্রিক অন্ত্রের স্বাস্থ্য এবং অনাক্রম্যতার জন্য তাতে ক্যালসিয়াম হিসাবে কিছু হাড়ের গুঁড়া দিতে পারেন। ফ্যাটি অ্যাসিডও তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই তাদের মাছের তেল, হেম্পসিড তেল বা নারকেল তেল পোষ্যকে দিয়ে পারেন।

আগে বেড়াতে বা ছুটিতে গেলে অনেকেই পোষা প্রাণীকে বাড়িতে রেখে যেতেন। কিন্তু এখন সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। ক্রমেই বেশি মানুষ তাদের পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখছেন। ফলে ভ্রমণের সময় তাদের রেখে...
দাম্পত্য জীবনে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অভিমান নতুন কিছু নয়। তবে যখন আপনার সঙ্গী বারবার বলে, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ তবে তা কেবল সম্পর্ককেই নয়, আত্মসম্মানকেও আঘাত করে। এমন...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর