যদি সঙ্গী বলে, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল’, কী করবেন?

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

দাম্পত্য জীবনে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অভিমান নতুন কিছু নয়। তবে যখন আপনার সঙ্গী বারবার বলে, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ তবে তা কেবল সম্পর্ককেই নয়, আত্মসম্মানকেও আঘাত করে। এমন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলাবেন তা জানা জরুরি।

সমস্যার কারণ বোঝার চেষ্টা করুন

বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের কথাগুলো হঠাৎ করে আসে না। এর পিছনে থাকে জমে থাকা অভিমান এবং অনেক না বলা কথা। তাই সমস্যা এড়ানোর চেয়ে তা বোঝার চেষ্টা করাই প্রথম ধাপ। কেন এমন কথার জন্ম হলো, তা খুঁজে বের করুন।

খোলাখুলি কথা বলুন

যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খোলাখুলি কথা বলা। মন দিয়ে সঙ্গীর অভিযোগ শুনুন, বিরোধ বা বাধা না দিয়ে। একই সঙ্গে নিজের অনুভূতিও জানান। এখানে অভিযোগ নয়, বোঝাপড়াই আলোচনার মূল লক্ষ্য।

নিজের আচরণ পরিবর্তনে নজর দিন

শুধু সঙ্গীর আচরণ বদলানোর আশা করলে সম্পর্ক ঠিক হয় না। নিজের আচরণ, অভ্যাস ও ধৈর্য বাড়ানোও জরুরি। সহানুভূতি, বোঝার ক্ষমতা এবং ধৈর্যশীলতা একটি ভালো সঙ্গী হওয়ার পথে বড় পদক্ষেপ।

ভালোবাসা প্রকাশ করুন

অনেক সময় আমরা ভালোবাসি, কিন্তু তা প্রকাশ করি না। ছোট ছোট প্রশংসা, যত্ন বা ভালো কথা সম্পর্ককে বাঁচাতে সাহায্য করে। প্রতিদিনের জীবনে ভালোবাসা প্রকাশের অভ্যাস তৈরি করলে সম্পর্কের মিষ্টতা ফিরিয়ে আনা সম্ভব।

সময় দিন, তাড়াহুড়ো নয়

দাম্পত্যের সমস্যা একদিনে তৈরি হয় না। তাই সমাধানও একদিনে সম্ভব নয়। একে অপরকে সময় দিন, ধৈর্য ধরে কাজ করুন। ধীরে ধীরে পরিবর্তন আসাই স্বাভাবিক।

সম্পর্কের ভিতটা যাচাই করুন

সমস্যা কি শুধুই কথার কারণে? নাকি এর পিছনে রয়েছে বিশ্বাসের অভাব, সম্মানের ঘাটতি বা মানসিক দূরত্ব? মূল সমস্যা চিহ্নিত করা জরুরি। কারণ সমস্যা না জানলে সমাধানও অসম্পূর্ণ থাকে।

বিশেষজ্ঞের সাহায্য নিন

যদি পরিস্থিতি বারবার খারাপের দিকে যায়, তাহলে কাউন্সেলিং বা থেরাপি নেওয়া উচিত। একজন থেরাপিস্ট দুইজনের মধ্যে সঠিক যোগাযোগ তৈরি করতে সাহায্য করেন। সেই সাথে সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার দিশা দেখান।

বিশেষজ্ঞরা মনে করেন, সফল দাম্পত্য গড়ে ওঠে দুইজনের যৌথ প্রচেষ্টায়। একতরফা চেষ্টা দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে না। তাই সমস্যার মুখোমুখি হয়ে, বোঝাপড়া, সময়, ধৈর্য ও ভালোবাসা দিয়ে সম্পর্ককে বাঁচানো সম্ভব।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর