ঈদের আগে বাড়িতে কীভাবে আনবেন ফেস্টিভ লুক?

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১০:১৬ এএম

ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র। তাই ঈদের আগে ঘরে একটু ফেস্টিভ ছোঁয়া দিলে পুরো পরিবেশটাই বদলে যায়।

খুব বেশি খরচ বা ঝামেলা ছাড়াই কীভাবে সহজ উপায়ে নিজের ঘরে আনবেন ঈদের আমেজ, সেই কথাই থাকছে এখানে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা দিয়েই শুরু

ফেস্টিভ লুকের প্রথম শর্ত হলো পরিষ্কার ঘর। তাই ঈদের আগে অন্তত একদিন সময় বের করে পুরো ঘরটা গুছিয়ে নিন। দেখবেন ঘরটা নতুনভাবে সেজে উঠেছে। খুব বেশি ঝামেলার দরকার নেই। পুরোনো বা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। সোফা, পর্দা, কার্পেট ঝেড়ে-মুছে নিন। জানালা ও দরজার কাঁচ পরিষ্কার করুন। ঘর পরিষ্কার থাকলে সাজসজ্জা কম হলেও সেটি অনেক সুন্দর দেখাবে।

রঙে আনুন উৎসবের ছোঁয়া

ঈদ মানেই উজ্জ্বলতা। তাই ঘরের রঙেও একটু প্রাণবন্ত ভাব আনতে পারেন। তার জন্য কুশন কভার, বেডশিট বা টেবিল রানার বদলে ফেলতে পারেন। সবুজ, সোনালি, সাদা বা প্যাস্টেল রঙ ব্যবহার করুন। চাইলে ছোটখাটো ওয়াল ডেকোর যোগ করতে পারেন। একটি ছোট পরিবর্তনও ঘরের পুরো লুক বদলে দিতে পারে।

ফার্নিচারের নতুন বিন্যাস

একইভাবে সাজানো ঘর অনেক সময় একঘেয়ে লাগে। ঈদের আগে ফার্নিচারের বিন্যাস একটু বদলে দেখুন। সোফা বা চেয়ার একটু সরিয়ে নতুনভাবে সাজান। অতিথিদের বসার জন্য খোলা জায়গা রাখুন। ঘরের মাঝে অতিরিক্ত জিনিস না রেখে স্পেস তৈরি করুন। এতে ঘরটি বড় এবং আরামদায়ক মনে হবে।

ফুল ও প্রাকৃতিক উপাদান ব্যবহার

প্রাকৃতিক জিনিসের সৌন্দর্য সব সময়ই আলাদা। টেবিলে তাজা ফুলের ছোট ফুলদানী রাখুন। দরজার পাশে ইনডোর প্ল্যান্ট রাখুন। সুগন্ধি ফুল হলে পরিবেশ আরও সতেজ লাগবে। চাইলে কৃত্রিম ফুল দিয়েও সুন্দর সাজানো যায়।

আলো দিয়ে তৈরি করুন উৎসবের আবহ

আলো ঘরের পরিবেশ একদম বদলে দিতে পারে। ফেয়ারি লাইট ব্যবহার করতে পারেন। আর টেবিলে রাখুন ছোট ক্যান্ডেল বা লণ্ঠন। দেখবেন ঘরের লুক একেবারে বদলে গেছে। হলুদ বা ওয়ার্ম লাইট ব্যবহার করলে ঘরটা আরও আরামদায়ক লাগে। তাই এই লাইটগুলো ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে সন্ধ্যার সময় এই আলো ঘরে আলাদা উৎসবের আমেজ তৈরি করে।

ডাইনিং টেবিলে বিশেষ আয়োজন

ঈদের দিনে ডাইনিং টেবিলই হয়ে ওঠে সবার আকর্ষণের জায়গা। খাওয়া-দাওয়ার সাথে আড্ডা যেন এখানেই জমে ওঠে। অতিথিদের সাথে আমাদের অনেকটা সময় কাটে এই টেবিলেই। তাই ডাইনিং টেবিলে কিন্তু বাড়তি মনোযোগ দিতেই হবে। এই দিনটিতে অবশ্যই পরিষ্কার টেবিলক্লথ ব্যবহার করুন। সুন্দর করে প্লেট ও গ্লাস সাজিয়ে রাখুন। ছোট ফুলদানী বা ক্যান্ডেল দিয়েও টেবিল সাজাতে পারেন। দেখতে বেশ নান্দনিক লাগবে। অতিথিরা শুধু খাবার নয়, টেবিলের সৌন্দর্যও উপভোগ করবে।

ছোট ছোট ডেকোর আইটেম

ঘরের সৌন্দর্য বাড়াতে বড় বা দামি কিছু দরকার হয় না। ছোট ছোট ডেকোর আইটেমও পাল্টে দিতে পারে আপনার ঘরের লুক। দেয়ালে ছোট ফ্রেম বা ক্যালিগ্রাফি লাগাতে পারেন। ট্রে বা শেলফে ডেকোরেটিভ আইটেম রাখুন। ঈদের সাথে যায় এমন ছোট সাজসজ্জা ব্যবহার করতে পারেন। এই ছোট বিষয়গুলোই আপনার ঘরকে করে তুলবে উৎসবমুখর।

অতিথি বান্ধব পরিবেশ তৈরি

ঈদে ঘরে অতিথি আসবেই। তাই তাদের আরামও গুরুত্বপূর্ণ। অন্য সময়ে তুলনায় বেশি অতিথি আসে। আবার আত্মীয়স্বজনেরা দল বেধে একসাথে হাজির হন বাসায়। বন্ধু বা অফিস সহকর্মীরাও এমনটা করতেই পারেন। তখন বসার ঠিকঠাক ব্যবস্থা না করতে পারলে নিজের কাছেই খারাপ লাগবে। তাই আগে-ভাগেই বিষযটিতে নজর দিন। ঘরে অতিরিক্ত বসার ব্যবস্থা রাখুন। পানীয় বা হালকা নাস্তার জন্য একটি কোণা তৈরি করুন। শিশুদের জন্য ছোট একটি খেলার জায়গা রাখতে পারেন। এতে অতিথিরা স্বাচ্ছন্দ্য বোধ করবে।

সুগন্ধে ভরিয়ে তুলুন ঘর

ঘরের গন্ধও একটি গুরুত্বপূর্ণ বিষয়। রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। এখন বাজারে অনেক ধরনের সুগন্ধি মোমবাতি পাওয়া যায়। এগুলো জ্বালাতে পারেন। প্রাকৃতিক সুগন্ধের জন্য লেবু বা ফুল ব্যবহার করতে পারেন। সুগন্ধ ঘরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

কম খরচে স্মার্ট সাজ

সব সময় বেশি খরচ করলেই সুন্দর সাজ হয় না। পুরোনো জিনিস নতুনভাবে ব্যবহার করুন। নিজের বানানো ডেকোর আইটেম ব্যবহার করতে পারেন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। কারণ ঘরে অতিরিক্ত জিনিস অসুন্দর করে তুলতে পারে। ঘরের সাজে সৃজনশীলতাই সবচেয়ে বড় বিষয়।

ঈদের সাজসজ্জা মানে শুধু বাহারি কিছু নয়। বরং নিজের ঘরটিকে আরও আপন করে তোলা। অল্প কিছু পরিবর্তন, একটু যত্ন এবং সঠিক পরিকল্পনা। এই তিনটি জিনিসই আপনার ঘরে এনে দিতে পারে পূর্ণ ফেস্টিভ লুক।

সুন্দর সাজানো ঘর ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। তাই এই ঈদে নিজের ঘরটাকে একটু সময় দিন। দেখবেন, উৎসবের আনন্দটা আরও বেশি করে অনুভব করতে পারছেন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর