খেলোয়াড়েরা আমাকে বলে আপনি থাকার কারণে আমাদের গাড়ি-বাড়ি আছে: কাজী সালাউদ্দিন

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:৪৭ পিএম

২০০৮ সালে প্রথমবার নির্বাচনে জিতে বাফুফে সভাপতির চেয়ারে বসেছিলেন, এরপর আরও চারটি নির্বাচন শেষেও কাজী সালাউদ্দিনই বাফুফে সভাপতি। আগামী ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন, এর আগে কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলনে নেমেছে সমর্থকদের গ্রুপ ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস।’ তবে বাফুফে সভাপতি পদত্যাগ করছেন, বরং আগামী নির্বাচনেও দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে দীর্ঘ আলাপে চলমান পরিস্থিতি ও সামনের নির্বাচন নিয়ে কথা বলেছেন কাজী সালাউদ্দিন। সেখানে তাঁকে বলা হয়, নিজের চোখে গত ১৬ বছরে তাঁর সাফল্য ও ব্যর্থতার বিশ্লেষণ কী!

জবাবে অবশ্য অন্য অনেকবারের মতোই তাঁর নিয়মিত লিগ মাঠে রাখা, জাতীয় দলকে বিভিন্ন দেশে ক্যাম্পে পাঠানো আর সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সাফল্যের কথা বলেছেন কাজী সালাউদ্দিন। তাঁর সময়ে খেলোয়াড়দের আর্থিক অবস্থার পরিবর্তনের কথাও এসেছে। আর ব্যর্থতা? সেখানেও অন্য অনেকবারের মতোই দায়গুলো তুলে দিলেন অন্য অনেক ফ্যাক্টরের ওপর। বয়সভিত্তিক ও নারী ফুটবল লিগে ক্লাবগুলো খেলতে না চাওয়া, সরকারের দিক থেকে অর্থ ছাড় না পাওয়া, বেসরকারি কোনো বিনিয়োগকারী না পাওয়া…পুরোনো কথাগুলোই বলেছেন বাফুফে সভাপতি।

সাফল্যের ফিরিস্তি দেওয়ার শুরুতেই কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমি আসার আগে…আমি আসছি কেন? কারণ আমার এখানে লিগ হতো না। এক বছর লিগ হলে তিন বছর লিগ হয় না। আমি এখানে ১৫ বছর ননস্টপ লিগ হয়েছে। সব খেলোয়াড়েরা ঠিকমতো টাকা পাচ্ছে, খেলোয়াড়েরা আমাকে বলে যে – আপনি থাকার কারণে আমরা বেঁচে আছি, আমাদের গাড়ি-বাড়ি আছে।’

এর বাইরে ক্লাব ফুটবলে ও জাতীয় দলের সাম্প্রতিক উন্নতির কথাও বলেছেন বাফুফে সভাপতি, ‘গত বছর বসুন্ধরা এএফসি কাপে রেফারির একটা ভুলের কারণে ফাইনাল (নকআউট পর্বে) খেলতে পারেনি। তাঁর মানে আমরা ওই পর্যায়ে খেলছি। সর্বশেষ সাফে আমরা কুয়েত, লেবানন – এদের সঙ্গে খেলেছি। পাশাপাশি মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে। আগে তো ১০ গোল, ৮ গোল, ৭ গোল খেত, এখন প্রতিদ্বন্দ্বীতা করতেসে।’

গত কয়েক বছরে বাফুফের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার। এখনো সেটি শেষ হওয়ার নামগন্ধ নেই। সে প্রসঙ্গ টেনে এনে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমার চার বছর ধরে স্টেডিয়াম নাই। আরেকজনের ধার করা স্টেডিয়ামে জাতীয় দল্কে খেলাই। জাতীয় দলকে অনুশীলনের জন্য পাঠাই কাতার, সৌদি আরব, আবুধাবি। মেয়েদের দলকে জাপান, কোরিয়া পাঠাই। আগে তো মেয়েদের দলই ছিল না। বিএফএফ হাউজে ন্যাশনাল টিম বানিয়ে সাউথ এশিয়া চ্যাম্পিয়ন করেছি। একাডেমি শুরু করেছি। করি নাই কী! প্লাস আমার কোনো ফান্ড নাই গর্ভমেন্ট থেকে।’

এরপর সমালোচনাকারীদের উদ্দেশে বলেছেন, ‘বসে থেকে তো অনেক কিছুই বলা যায়। এটা হয় নাই, সেটা হয় নাই। কিন্তু দেখেন আমি কী করেছি। আমার স্টেডিয়াম নাই, কিন্তু চার বছরে লিগ তো বন্ধ থাকে নাই। ঢাকার বাইরে লিগ হয়েই গেছে। আর যারা বলতেসে, তারা কী করেছে আমাকে একটা এক্সাম্পল দেখান… আমার এখানে ইটা মারা ছাড়া!’

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
আগামী শুক্রবার সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে শুরু হচ্ছে থমাস ডুলি অধ্যায়। সেই ম্যাচেই বাংলাদেশ লিখতে যাচ্ছে নতুন ইতিহাস। এই প্রথম ইউরোপের মাটিতে কোনো ম্যাচ খেলতে...
কোনো প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল।
দুই শ-র বেশি আবেদন থেকে নানান প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করেছে বাফুফে। তালিকায় থাকা তিনজনের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন গ্যারেথ বেলদের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ফুটবল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর