হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না: থমাস ডুলি

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

বাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই ছিল হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। আর সেই শুরুটা হয়েছে দুর্দান্ত। শ্রীলঙ্কাকে নিয়ে ছেলেখেলা করে বাংলাদেশ ৪-০ ব্যবধানে জয় পেয়েছে। সেই জয়ে নিজেও একটা গোল করেছেন হামজা চৌধুরী। শুধু গোলের জন্যই নয়, পুরো ম্যাচেই বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ইংলিশ লিগে খেলা এ তারকা।

ম্যাচে হামজার পারফরম্যান্সে মুগ্ধ থমাস ডুলি। সংবাদ সম্মেলনে হামজার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করে বাংলাদেশ কোচ জানান, হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। ডুলি আরও জানান, হামজা চাইলে পরের ম্যাচগুলোতেও তাঁকেই অধিনায়ক হিসেবে রাখবেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি আশা করি, সে যখনই খেলবে, প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করতে চাইবে।’

ডুলি এটাও জানিয়েছেন, হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড না থাকলেও মাঠে তাঁর প্রভাব অন্যদের চেয়ে আলাদা থাকে। সতীর্থরাও হামজার কথা অনুসরণ করেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ডুলি বলেছেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন শুনেছিলাম হামজা অধিনায়ক হতে চায় না। আর সেকারণেই জামাল (ভূঁইয়া) অধিনায়ক ছিল। কিন্তু হামজার অধিনায়ক হওয়ার প্রয়োজনও আসলে নেই। সে যা বলে, বাকি খেলোয়াড়রা এমনিতেই তা অনুসরণ করে। তাই আর্মব্যান্ড ওর কাছে গুরুত্বপূর্ণ নয়।’

সাফের আগে ডুলি জানিয়েছিলেন, এবারের টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তপু বর্মণ। কিন্তু চোটের কারণে এখনো খেলতে পারেননি অভিজ্ঞ এ ডিফেন্ডার। ওদিকে হামজার অনুপস্থিতিতে ভুটানের বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দেন জামাল ভূঁইয়া। কিন্তু শ্রীলঙ্কা ম্যাচে শুরুর একাদশে ছিলেন না জামাল। এমন পরিস্থিতিতে হামজা নিজেই অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে জানান থমাস ডুলি।

এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেছেন, ‘রেফারির সঙ্গে কথা বলতে পারে, আমাদের দলে এমন খেলোয়াড় কার্যত একমাত্র সে-ই। মাঠে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এমন একজন খেলোয়াড় দলে থাকা প্রয়োজন।’

অধিনায়কের দায়িত্ব দেওয়ার পাশাপাশি হামজাকে গতকাল ভিন্ন ভূমিকায় দেখা গেছে। তাঁকে নাম্বার টেন হিসেবে খেলান বাংলাদেশ কোচ। মূলত হামজার ফুটবলীয় বুদ্ধিমত্তা, পাস দেওয়ার দক্ষতা, গতি ও প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার সামর্থ্য কাজে লাগাতেই এমন কৌশল অবলম্বন করেন ডুলি। আর সেই পরিকল্পনা যথাযথভাবেই কাজে লেগেছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ তাঁকে ১০ এর মধ্যে ১০ রেটিং দিয়েছেন। ডুলির ভাষায়, ‘১০! আমার মনে হয়, সে অসাধারণ খেলেছে। আর কী চাইবেন তার কাছে? পাঁচটি গোল করতে হবে?’

মুতাইরি যে শুধু গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন, এমন নয়। এর আগে ভুটানের সঙ্গে ড্রয়ের পর তিনি দাবি করেন, সাফের সবকিছুই স্ক্রিপ্টেড। এই টুর্নামেন্টে আয়োজক বাংলাদেশ ও ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও...
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। এ ছাড়া ইংল্যান্ডের বেশ কয়েকটি পরিচিত কাউন্টি দল— হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কোচ হিসেবেও...
২০২৬ সালের ‘ওয়ার্ল্ড ১১’ নির্বাচনে ভোট দিয়েছেন ৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার। সেই ফুটবলাররা আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে সুযোগ মেলেনি গত মৌসুমে ৭৩ গোল করা কেইনের। শুধু কেইনই নয়,...
ওই প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে বুয়েনস আইরেস সফরে যেতে পারে মায়ামি। ওই সফরে রিভার প্লেতের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে ফ্লোরিডার ক্লাবটির।
শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ছয়টি পোশাক কারখানা। এছাড়া নিরাপত্তার স্বার্থে আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন...
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বল এখন ওয়াশিংটনের কোর্টে বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, তেহরান নিজেদের দাবি জানিয়ে স্পষ্ট জবাব দিয়েছে। তবে মার্কিন...
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া। এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। মস্কোর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর