ধানমন্ডির ৩২-এ প্রদীপ প্রজ্বালনের সময় রোকেয়া প্রাচীর ওপর হামলা

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪৬ পিএম

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপরে হামলা হয়েছে। আজ (১৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা হয়। রোকেয়া প্রাচী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গেও যুক্ত।

এর আগে দুপুরে ফেসবুকে এই অভিনেত্রী ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখানে শতাধিক সাংস্কৃতিকর্মী জড়ো হন। ছিল মিডিয়া কর্মীরাও। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০-৩৫ জনের আরও একটি দল সেখানে হাজির হয়। তাদের অনেকের হাতে লাঠিসোটা ছিল। তারা সাংস্কৃতিককর্মীদের সেখান থেকে সরে যেতে বলেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাঁকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। সহশিল্পীরা দ্রুত সেখান থেকে তাকে সরিয়ে নেন। 

প্রসঙ্গত, এর আগে রোকেয়া প্রাচী ঘোষণা প্রসঙ্গে ফেসবুকে লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’ 

স্ট্যাটাসের পরে ৩২-এ অবস্থান নেন তিনি। এর কিছু পর বেশ কয়েকজন সাংস্কৃতিক কর্মী সেখানে জড়ো হয়। 

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর