মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটিতেও দর্শকদের দারুণ সাড়া মেলে, ‘অ্যালেন স্বপন’ রূপে তুমুল প্রশংসিত হন অভিনেতা নাসিরউদ্দিন খান।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’র আগের কিস্তিগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। ইতিমধ্যে ঢাকার আশপাশ এলাকায় শুটিংও শুরু হয়েছে এবং বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন নাসিরউদ্দিন খান।

আগের দুই সিজনে অ্যালেন স্বপনের বিপরীতে ‘শায়লা’ চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে তৃতীয় কিস্তিতে থাকছেন না তিনি। তাঁর জায়গায় সিরিজে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে, সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

তবে সংশ্লিষ্ট একটি সূত্র ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করে যে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন প্রভা।

হঠাৎ মিথিলার পরিবর্তে প্রভা কেন—এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। মূলত মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। একাডেমিক ও গবেষণার কাজে যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ব্যস্ত থাকায় আপাতত দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এ কারণেই নতুন কিস্তিতে প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা। চলতি মাসের শেষদিকে তাঁর শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

নাসিরউদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও সিরিজটির তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁর বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। এ ঘটনায় অভিনেত্রীর গাড়িটি...
বলিউডে দাপুটে খলচরিত্রের জন্য পরিচিত অভিনেতা মুকেশ ঋষি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় এবং মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। দেশের বিভিন্ন...
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর